স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল গুহ, সাধারণ সম্পাদক বাবু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৯ ১৬ নভেম্বর ২০১৯
নতুন নেতৃত্ব পেলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনটির নতুন সভাপতি হলেন নির্মল রঞ্জন গুহ। আর সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবু।
শনিবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী সম্মেলন উদ্বোধনের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে বিকেলে স্বেচ্ছাসেবক লীগের দুই শীর্ষ নেতার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন সভাপতি নির্মল আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। এছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। সাধারণ সম্পাদক বাবুও ছিলেন আগের কমিটির সহসভাপতি।
তাদের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করার।
ক্যাসিনোকাণ্ডে নাম আসা আগের কমিটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের পাশাপাশি সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথও বাদ পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড থেকে। প্রায় সাত বছর তারা সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন।
কেন্দ্রের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতার নামও ঘোষণা করেন ওবায়দুল কাদের।
দক্ষিণের সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সাঈদ।
উত্তরের সভাপতি হয়েছেন উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান নাঈম।
কমিটি ঘোষণার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করা হয়। এই প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করার নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি, সবাই নেত্রীর সিদ্ধান্ত মেনে নেবেন।
নতুন সভাপতি নির্মল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। সারা দেশে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত রাখব।
নতুন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





