হারের পেছনে বোলারদের দায় দেখছেন মোস্তাফিজদের কোচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৩ ২ এপ্রিল ২০২৩
এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে মোস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস। বড় ব্যবধানে হারের এ দায় দিল্লির কোচ রিকি পন্টিং দিয়েছেন বোলিং ও ফিল্ডিং বিভাগের ওপর। তড়িঘড়ি করে ভারত গেলেও এ ম্যাচে দিল্লি একাদশে ছিলেন না ফিজ।
অটল বিহারী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করা লখনৌ পাওয়ার প্লে শেষে এক উইকেটের বিনিময়ে তোলে মাত্র ৩০ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৩। শেষ ১৪ ওভারে তারা নিয়েছিল ১৬৩ রান। পুরো ইনিংসে লখনৌ হাঁকায় ১৬টি ছক্কা, যেখানে চার ছিল কেবল ৫টি।
এসব তুলে ধরে সংবাদ সম্মেলনে পন্টিং বলেন, ‘১৬টি ছক্কা হজম করেছি। এর মানে বল হাতে আমরা সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ১৬টি, কিন্তু চার মাত্র ৫টি; ব্যাপারটি বিশাল। এমন হলে ম্যাচ নিজেদের দিকে ধরে রাখা কঠিন।’
অটল বিহারী স্টেডিয়ামে লখনৌর ১৯৩ রান সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। জবাবে দিল্লি আটকে যায় ১৪৩ রানে। দিল্লির বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে লখনৌ যে বেশি রান তুলেছে, তা উঠে এসেছে রিকির বক্তব্যে।
তিনি বলেন, ‘সত্য কথা বলতে ওরা প্রত্যাশার চেয়েও বেশি রান পেয়েছে। আমরা মাঠে নিজেদের সেরাটা দিতে পারিনি। প্রথম চার ওভারের পর ফিল্ডিং সত্যিই জঘন্য ছিল। দুই-একটি সুযোগ মিস করেছি। মিসফিল্ড হয়েছে। কাইল মেয়ার্সের ক্যাচ মিস করার খেসারত দিতে হয়েছে।’
১৪ রানে ব্যাট করতে থাকার সময় ক্যাচ তুলেছিলেন মেয়ার্স। কিন্তু তার ক্যাচ ফেলে দেন চেতন সাকারিয়া। পরে ব্যাটিং ঝড় তোলেন ক্যারিবীয়ান ব্যাটার।
পন্টিং বলেন, ‘ও (মেয়ার্স) সুযোগ কাজে লাগায় এবং জীবন পাওয়ার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে। স্পিনারদের মেরেছে, এটা আমাদের জন্য ভালো শিক্ষা ছিল। আমরা জানি যে, মাঠে আমাদের আরও ক্ষুরধার হতে হবে। সুযোগ হাতছাড়া করা যাবে না এবং সেটা করলে, তার মূল্য চোকাতে হবে।’
পন্টিং লখনৌর পেসার মার্ক উডেরও প্রশংসা করেন। মার্ক উড পাঁচ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিং অর্ডারে ধস নামান।
পন্টিং বলেন, ‘মার্ক উড অসাধারণ ছিল। আমরা জানি যে, ও দৌড়ে এসে দ্রুত বল করবে। বাউন্সার ব্যবহার তো করবেই। সেটাই ও করেছে। ও বিশ্বমানের খেলোয়াড়। টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে ও যদি ফিট থাকে, তবে আরও কিছু ভালো স্পেল দেখা যাবে।’
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
















