৫০ টাকার নিচে সবজি নেই বাজারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩১ ১২ সেপ্টেম্বর ২০২৫
আগের সপ্তাহের চেয়ে বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে বেশিরভাগই ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। মাছের দাম সামান্য কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দর। কিন্তু বাড়েনি পেঁয়াজের মূল্য। কাঁচামরিচের দামও স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
চলতি সপ্তাহে এসব বাজারে বেশিরভাগ সবজিই আগের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে বিকোচ্ছে। মাছের দরও কমেছে প্রায় ২০ টাকা। এদিন প্রতি কেজি পটল, করলা, ঢেঁড়স, ধুন্দল, বরবটি ও লাউ পাওয়া যাচ্ছে ৬০ টাকার ভেতরে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে আরও কমে ৪০ টাকায়। গত সপ্তাহে সবজিগুলো কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় কিনতে হয়েছে ক্রেতাদের।
এছাড়া দর কমেছে ভারত থেকে আসা গাজর ও টমেটোর। কেজিতে আগে কিনতে হয়েছে ১৫০ টাকায়। এখন ১০০ থেকে ১২০ টাকা দরে নিতে পারছেন। তবে এখনও মূল্য হ্রাস পায়নি কাঁচামরিচের। আগের দর ২০০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। মৌসুমের আগে বাজারে আসা শিমের দাম অন্তত ৮০ টাকা কমেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
কারওয়ান বাজারে সবজি কিনতে আসা রুমন আলি বলেন, সবজির দাম এই সপ্তাহে কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে ৩০-৪০ টাকা হলে ভালো হয়। আমাদের আয় কম, সে তুলনায় ব্যয় বেশি। ফলে সবজির দর যত কম হয়, তত ভালো।
বাজারে আলুর দর স্থির আছে। ক্রেতারা এখনও ২০ টাকা কেজিতে কিনতে পারছেন। পেঁয়াজের মূল্যও স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। বিক্রেতা রহমান মিয়া বলেন, গত চার-পাঁচ দিনে পেঁয়াজের দাম কমেছে ৪-৫ টাকা। আপাতত বাড়ার আশঙ্কা নেই।
আদার দর এখনও বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। রসুনের দরও উচ্চ। কেজিপ্রতি ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর ক্রেতারা দেশি রসুন কিনছেন ১২০ টাকায়।
বাজারে কমেছে মাছের দাম। এতে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজারে প্রতি কেজি চাষের কৈ বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। তেলাপিয়া বিকোচ্ছে ২২০ টাকায়। আকারভেদে কেজিতে পাবদা ২৫০ থেকে ৪০০ টাকায় মিলছে। কেজি আকারের রুই ২৬০ থেকে ২৭০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি কেজি পাঙাস বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
বিক্রেতা সিয়াম হোসাইন বলেন, সপ্তাহের ব্যবধানে মাছের দর কমেছে। সব মাছই আগের চেয়ে ২০-৩০ টাকা কমে পাবেন। তবে ইলিশের কথা ভিন্ন। সেটা সরবরাহ আর চাহিদার ওপরে নির্ভর করে।
বাজারে বেড়েছে ব্রয়লারের দর। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আগের সপ্তাহের চেয়ে যা ২০ টাকা বেশি। পাকিস্তানি সোনালির দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। কেজিতে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। হাইব্রিড সোনালি কিনছেন ২৮০ টাকায়।
বিক্রেতা আহসান হাবিব বলেন, তিনদিন ধরে ব্রয়লারের দাম ১০ টাকা বাড়তি। এখন উৎপাদন কমেছে। তাই সরবরাহ কমেছে। ফলে দর ঊর্ধ্বমুখী হয়েছে।
তবে বাজারে স্থিতিশীল রয়েছে ডিমের দাম। প্রতি হালি লাল ডিম পাওয়া যাচ্ছে ৪৫ টাকায়। সাদা ডিম ৪২ টাকায়। আর হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকা হালিতে।
চালের বাজারে কোনও পরিবর্তন আসেনি। স্বর্ণা ও পাইজাম পাইকারিতে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রি-২৮ হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা দরে। কুদ্দুস আলি বলেন, গত এক মাসে নতুন করে চালের দামে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই আছে।
বাজারে স্থির রয়েছে গরুর মাংস ও খাসির মাংসের দামও। প্রতি কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে ৭৮০ টাকা দরে। আর খাসির মাংস ১১৫০ টাকায়।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ











