৭ রানে ৫ উইকেট ফাহিমের, বিপিএলের প্লে-অফে বরিশাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৯ ২৭ জানুয়ারি ২০২৫
রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। রবিবার (২৬ জানুয়ারি) লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
এতে ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বরিশালের পেসার ফাহিম আশরাফের তোপে ৪৬ রানে ৫ উইকেট হারায় সিলেট। জর্জ মুনসি ৪, রনি তালুকদার ৯, জাকির হাসান ৪, কাদেম এলিনি শূন্য এবং নাহিদুল ইসলাম ৮ রানে আউট হন। এর মধ্যে ৩ উইকেট নেন ফাহিম।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন জাকের আলি ও আহসান ভাট্টি। ষষ্ঠ উইকেটে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন তারা। ভাট্টিকে ব্যক্তিগত ২৮ রানে থামিয়ে জুটি ভাঙেন বরিশালের স্পিনার মোহাম্মদ নবি। ভাট্টির ফেরার পর দলীয় ৮৭ রানে জাকেরকে সাজঘরে পাঠান জেমস ফুলার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন জাকের।
এরপর অষ্টম উইকেটে অধিনায়ক আরিফুল হক ও তানজিম হাসান সাকিবের ১১ বলে ১৬ রানের জুটিতে ১’শর কোটা পার করতে পারে সিলেট। শেষ পর্যন্ত ইনিংসের ১১ বল বাকি থাকতে ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। আরিফুল ১২, তানজিম ১৩ ও সুমন ৭ রান করেন।
আরিফুল ও সুমনকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন বরিশালের ফাহিম। তার বোলিং ফিগার দাঁড়ায়- ৩.১ ওভারে ৭ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন তিনি। চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদের পর দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নিলেন ফাহিম।
১১৭ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বরিশালের দুই ওপেনার তাওহিদ হৃদয় ও অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ২ ওভারে ২০ রান তুলেন তারা। তৃতীয় ওভারের পঞ্চম বলে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার নাহিদুল ইসলাম। হৃদয়কে ৬ রানে বিদায় দেন নাহিদুল।
তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি ডেভিড মালান। ৯ রান করে পেসার সুমন খানের বলে আউট হন মালান। দলীয় ৩৯ রানে ২ উইকেট পতনের পর বরিশালের জয়ের ভিত গড়েন তামিম ও মুশফিকুর রহিম। ১৬তম ওভারের শেষ বলে লং-অফ দিয়ে চার মেরে বরিশালের জয় নিশ্চিত করেন তামিম।
পাশাপাশি ওই বাউন্ডারিতে টি-টোয়েন্টি ৫৪তম হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন তামিম। তৃতীয় উইকেট জুটিতে ৬০ বলে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করেন তামিম ও মুশফিক। ৬টি চারে ৫১ বলে তামিম ৫২ এবং ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে অনবদ্য ৪২ রান করেন মুশফিক। নাহিদুল ও সুমন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বরিশালের ফাহিম।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















