অধিনায়কত্ব ছাড়ছেন মুমিনুল, নেতৃত্বে ফিরছেন সাকিব!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৩ ৩১ মে ২০২২
বাংলাদেশের ক্রিকেটের হাল ধরবেন কে? টেস্ট ফরম্যাটে ঘোর অন্ধকারে থাকা দলটাকে আর টেনে নিতে পারছেন না মুমিনুল হক। একের পর এক ব্যর্থতায় মুমিনুল হাঁপিয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকায় ভরাডুবির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও অনেকটা একই দশা। একটা টেস্ট ড্র করতে পারলেও আরেকটায় হারতে হয়েছে।
মুমিনুল হকের অধিনায়কত্বের সঙ্গে নিজের পারফরম্যান্সের গ্রাফটাও দিন দিন নিচের দিকে নামছে। অনেকটা অনুমেয়, নেতৃত্বের চাপে ভেঙে পড়েছেন দেশের সেরা টেস্ট ব্যাটার খ্যাতি পেয়ে যাওয়া মুমিনুল।
শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন আভাস দেন, পরিবর্তন আসছে। জানান, খুব দ্রুতই মুমিনুলের সঙ্গে বসবেন সিদ্ধান্ত জানতে।
২০১৯ সালে ফিক্সিং বিতর্কে জড়িয়ে নেতৃত্ব হারান সাকিব আল হাসান। দেশ সেরা এই অল-রাউন্ডার নিষিদ্ধ হন এক বছরের জন্য। ওই সময়ে হুট করেই নেতৃত্বের ভার চাপিয়ে দেওয়া হয় মুমিনুলের কাঁধে।
এরপর মুমিনুলের নেতৃত্বে ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে মাত্র তিনটি ম্যাচে জয় পায় টাইগাররা। বিপরীতে দুটি ড্র আর ১২টি হার দেখে বাংলাদেশ।
এমন অবস্থায় বিসিবি মুমিনুলের বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে বলা চলে। তবে যাকে নিয়ে আলোচনা সে সাকিবই বলছেন, এই মুহূর্তে মুমিনুলের থেকে ভালো অপশন নেই।
একদিকে দলের বাজে পারফরম্যান্স, সঙ্গে মুমিনুলের ব্যাটে রান খরা। পরিসংখ্যান বলছে, অধিনায়ক হওয়ার আগে মুমিনুলের ব্যাটিং গড় ছিল ৬৭ ইনিংসে ৪১.৪৮। অধিনায়ক হওয়ার পর সেটি ৩১ ইনিংসে ২৯.৪২ গড়ে গিয়ে ঠেকেছে। তার ৫৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট রান ৩ হাজার ৫২৫।
অধিনায়ক হওয়ার পর রান করেছেন ৯১২। মোট ১১টি সেঞ্চুরিতে অধিনায়ক হওয়ার পর পেয়েছেন মাত্র ৩টি। এই সময়ে ডাক মেরেছেন ছয়বার। শেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রানের ঘরই পার হতে পারেননি। এই সময়ে তার ব্যাটে আসে সর্বোচ্চ ৯ রান।
অনেকটা হুট করে পাওয়া নেতৃত্ব ছাড়বেন, নাকি থেকে যাবেন এই সিদ্ধান্তটা মুমিনুলকেই নিতে হবে। বলা হচ্ছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাকিবের নেতৃত্বে টেস্ট খেলবে বাংলাদেশ। যদিও বিসিবির ঘোষিত টেস্ট দলের নেতা এখনও মুমিনুল।
এদিকে গুঞ্জন আছে, সাকিবের সম্মতি রয়েছে টেস্ট দলের নেতৃত্বে ফিরতে। এখন শুধু দুইয়ে দুইয়ে চার মেলার অপেক্ষা। মুমিনুল যদি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দেবেন তবে সেটা হবে তার জন্য এসিড টেস্ট। নেতা সাকিবের অধীনে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলে ৩টি জয় পেয়েছিল, হেরেছিল ১১টি ম্যাচে।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















