আগুনে শরীর পুড়ে গেলে তাৎক্ষণিক কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ২৫ জুলাই ২০২৫
হঠাৎ কোনো দুর্ঘটনায় আগুনে পুড়ে যেতে পারে শরীর। আর যদি শরীরের অনেকাংশ পুড়ে যায় কিংবা গভীর ক্ষত সৃষ্টি হয়, তবে অতিদ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। যে কোনো দুর্ঘটনায় মাথা ঠান্ডা রেখে কাজ করলে ক্ষতির সম্ভাবনা কম থাকে। আর ভুল চিকিৎসার কারণে পোড়ার ক্ষতে ইনফেকশনসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক, আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক কী করবেন—
প্রথমেই গায়ে লাগা আগুন নিভিয়ে ফেলবেন। মাটিতে গড়াগড়ি দিয়ে, ভারি কম্বল দিয়ে পেঁচিয়ে, পানি দিয়ে কিংবা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে জ্বলন্ত আগুনের শিখা নিভিয়ে ফেলুন। আর যদি কাপড়ে আগুন ধরে যায়, সেটি সঙ্গে সঙ্গে খুলে ফেলুন।
যদি গহনাও শরীরে থাকে, তা খুলে ফেলতে হবে। তবে কোনো কিছু চামড়ার সঙ্গে লেগে গেলে সেটি টানাটানি করে খোলার চেষ্টা করবেন না, এত হিতে বিপরীত হতে পারে। আপনার শরীর থেকে মাংস ছুটে আসতে পারে। তাই মাথা ঠান্ডা করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করুন।
আর আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণে পানি ঢালুন। ঠান্ডা করার জন্য ট্যাপের পানির মতো প্রবহমান পানির নিচে কমপক্ষে ২০ মিনিট ধরে রাখতে হবে। এটি সম্ভব না হলে বালতি ও মগের সাহায্যে কমপক্ষে ২০ মিনিট ধরে পানি ঢালুন।
সম্ভব হলে পুড়ে যাওয়া ব্যক্তিকে চাদর দিয়ে মুড়িয়ে দিন। ভেজানো তোয়ালে পেঁচিয়ে রাখুন। শরীর পুড়ে যাওয়া ব্যক্তিকে স্যালাইন, ডাবের পানি কিংবা তরল জাতীয় খাবার খাওয়াতে পারেন। শরীরের যতটা অংশই পুড়ে যাক না কেন, প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত বার্ন ও প্লাস্টিক সার্জারি কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
আর পোড়ার জায়গা যদি অল্প হয়, তাতে পানি দিয়ে পরিষ্কার করে বার্না, বার্নল বা মিল্কক্রিম লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাসায় যদি কিছু না থাকে নিওবার্নিয়া মলম লাগাতে পারেন।
আর যদি অনেক বেশি পুড়ে যায়, সে ক্ষেত্রে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। অনেক সময় আগুনে শ্বাসনালি পুড়ে গেলে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সাপোর্ট দরকার হয়। পোড়া স্থানে টিস্যু নষ্ট হয়ে গেলে টিস্যু ডিব্রাইডমেন্ট অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা সংক্রমিত টিস্যু অপসারণ করতে হবে। ক্ষতস্থান নিয়মিত ড্রেসিং করতে হবে। অ্যান্টি-বায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দিতে হবে রোগীকে।
আর সবসময় মনে রাখুন— কোনো অবস্থাতেই টুথপেস্ট, গাছের বাকল, পাতা অথবা মসলা পোড়া স্থানে লাগানো যাবে না। পোড়া স্থানে বরফ দেওয়া যাবে না। ক্ষতস্থানের ফোসকা ফাটানো যাবে না। এগুলো পোড়া স্থানের সংক্রমণ ঝুঁকি বাড়ায়। পরিমাণে বেশি পুড়ে গেলে স্যালাইন দেওয়া খুবই জরুরি।
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?















