জেনে নিন ৩ গ্রুপের শর্তগুলো
আন্তর্জাতিক ফ্লাইট চালু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ১ মে ২০২১
প্রায় দুই সপ্তাহ পর ফের শুরু হলো আন্তর্জাতিক রুটে বিমান চলাচল। শনিবার বাংলাদেশ থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল চালু হয়।
তবে দেশগুলোতে তিনটি ভাগে ভাগ করে যাত্রীদের চলাচলের আলাদা নিয়মকানুন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিজ্ঞপ্তিতে জানায়, ১ মে থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর লকডাউন শুরু হলে গত ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
১৬ দিন পর আবার আন্তর্জাতিক বিমান যোগযোগ পুনর্বহাল করা হলো।
কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেশগুলোর তালিকা দিয়ে বেবিচক বলছে, এক্ষেত্রে যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে।
এ-ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে, সেসব দেশে কেউ যেতে পারবেন না বা বিদেশি কেউ এসব দেশ থেকে আসতে পারবেন না। তবে যেসব অনাবাসী বাংলাদেশি অন্তত ১৫ দিন পূর্বে এসব দেশে গিয়েছেন, তারা বাংলাদেশে ফিরতে পারবেন, তবে তাদের দেশে ফিরে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে।
এসব দেশের মধ্যে রয়েছে :
আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া।
ক্যাটেগরি বি-তে যেসব দেশ রয়েছে সেসব দেশের সকল নাগরিক বাংলাদেশে আসতে পারবেন। তবে এই দেশে আসার পর নিজেদের খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে।
যাত্রীদের এসব দেশে যাওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই।
এসব দেশের মধ্যে রয়েছে :
অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইৎজারল্যান্ড, তুরস্ক এবং উরুগুয়ে।
বাহরাইন, কুয়েত ও কাতারের যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও থাকতে হবে।
গ্রুপ সি-তে রয়েছে এর বাইরের দেশগুলো, যেখানে রয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া ইত্যাদি দেশ।
এসব দেশে যাওয়া-আসার ক্ষেত্রে কোন বাধা নেই। তবে এসব দেশ থেকে যারা ফিরবেন, তাদের বাড়ীতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনাভাইরাসের কোন লক্ষণ দেখা দিলে তাদের হাসপাতালে পরীক্ষানিরীক্ষা করাতে হবে।
বাংলাদেশে আসা সকল যাত্রীদের (১০ বছরের নীচের শিশু ব্যতীত) করোনাভাইরাসের পিসিআর নেগেটিভ সনদ থাকতে হবে। বিমান যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে এসব টেস্ট হতে হবে।
বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে ওই দেশের নিয়ম প্রযোজ্য হবে।
বাংলাদেশে চলাচলে বিধিনিষেধ ঘোষণার পর ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। তবে ২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করা হয়।
২০২০ সালে সাধারণ ছুটির সময় টানা ২ মাস বাংলাদেশ থেকে কয়েকটি দেশ ব্যতীত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ছিল।
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের


