আমেরিকার মেয়ে বরিশালের ছেলে, বিয়ে নিয়ে তোলপাড়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৫১ ১৮ জানুয়ারি ২০১৯
প্রেমের টানে সুদুর আমেরিকা থেকে বাংলাদেশে উড়ে এসেছিলেন যুবতী সারা কুন। সোজা যান বরিশাল। নদী পরিবেষ্ঠিত ওই শহরের ছেলে মাইকেল অপু মণ্ডলের সঙ্গে বসলেন বিয়ের পিঁড়িতে।
বাংলাদেশের কালো যুবক অপুর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ক্যালিফোর্নিয়ার সাদা মেয়ে সারা কুন।
ফেসুবকে পরিচয়, প্রণয়, তারপর হয়ে গেল বিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে খবর এবং ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল। চলতে থাকে নানান মন্তব্য। তোলপাড় হয় দেশজুড়ে।
তবে এসব মন্তব্যের বেশিরভাগই একেবারেই বর্ণবাদী। কোনো কোনো ক্ষেত্রে অবমাননাকর।
এই আন্ত-মহাদেশীয় প্রেমের পাত্রপাত্রীদের গায়ের রঙ নিয়ে কালোজাম-চমচমের উপমা টানা হয়েছে।
মো. ফারুক হাসান জয় নামে একজন মন্তব্য করেছেন, "আবারো প্রমাণ হলো কালো কালো কাউয়ার কপালে সাদা সাদা পরি আসে।"
নিয়ামুল হাসান লিখেছেন, "আমরা জিআরই, আইএলিএস-এর পেছনে ছুটবো ক্যান! রং মিস্ত্রির থেকে দিকনির্দেশনা নিয়ে এগুতে হবে।"
এই বিয়ের ভবিষ্যৎ নিয়েও নানা রকম শঙ্কা এবং সন্দেহ প্রকাশ করা হয়েছে।
মোস্তাফিজুর আর কামাল মন্তব্য করেছেন, "বিয়ের পরে কি হয় সেটারও নিউজ কইরেন।"
সমাজবিজ্ঞানীরা বলছেন, এ ধরনের মন্তব্যের পেছনে নানা ধরনের মনোভাব কাজ করে। প্রথমত, এগুলো যে বর্ণবাদী মন্তব্য এবং এতে করো অনুভূতিতে আঘাত লাগতে পারে সে সম্পর্কে অনেকেরই কোন ধারণা নেই। এর মধ্যে একধরনের পরশ্রীকাতরতাও কাজ করে।
‘মানুষ যে ধরনের গণ্ডীর মধ্যে বসবাস করে, যে শ্রেণিকে প্রতিনিধিত্ব করে এসব মন্তব্য থেকে সে সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়।’
এনগেজমেন্টের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অপু মণ্ডল জানিয়েছেন, গত বছর ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে পরিচয় ঘটে সারা কুন-এর। এরপর থেকে নিয়মিত কথাবার্তা, অনুরাগ এবং প্রণয়। তারপরই নিজেদের যৌথ ভবিষ্যৎ সম্পর্কে সিরিয়াস চিন্তাভাবনা।
গত ২০ নভেম্বর সারা বরিশালে গিয়ে পৌঁছানোর পর তাদের এনগেজমেন্টের অনুষ্ঠান হয়।
এরপর ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।
তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি এই বাগদানের প্রসঙ্গে ফেসবুক অনেক ইউজার একে ভালবাসার বিজয় বলে বর্ণনা করেছেন।
আসলাম নামে একজন ইউজার বলছেন, প্রকৃত ভালোবাসা এখনো আছে বলেই পৃথিবী এতো সুন্দর।
কাজী নাহিদ বলছেন, বাংলাদেশ আর আমেরিকার এই সেতুবন্ধন মাইলফলক হয়ে রইবে।
কামরুন নাহার মুন্নী বলছেন, ভালবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রাণী। আশরাফুল আলম বলেছেন, আমাদের প্রেম আন্তর্জাতিক মানের।
এই ঘটনাটি নিয়ে নানা রকম রসালো মন্তব্যও করা হয়েছে ফেসবুকে।
হেনা ইসলাম জারা বরিশালের কথ্য ভাষায় লিখেছেন, "ওরে এ দি মোগো বাড়ির সামনে, মুইতো খবরও পাইলাম না।"
বিয়ের বাজারে বরিশালের বরদের চাহিদাকে তুলে ধরে রেজওয়ান চৌধুরী অনিক-এর মন্তব্য: "বরিশাইল্লা পোলা কত টাকা তোলা?"
রাবিয়া সুলতানা নিসার আশা: "এই কিছুদিন আগে এক ব্রাজিলের মেয়ে আসছিলো। বিয়েও করছে। আর এখন মার্কিন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










