আর কোন চাওয়া নেই আমার!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১০ ২০ মার্চ ২০১৯
আজ একটা বিশেষ দিন। আমার বহু বছরের স্বপ্ন পূরণ হল। আমি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলাম।
আমি তখন মেডিকেল থার্ড ইয়ারে পড়ি। কমিউনিটি মেডিসিনে আমাকে ম্যাডাম ভাইভায় জিজ্ঞেস করলেন, 'বল তো, ম্যালারিয়া কোথায় বেশি হয়?'
আমি বললাম, 'বান্দরবান'।
তিনি আবার জিজ্ঞাসা করলেন, 'বান্দরবান কোন দিকে?'
আমি বললাম,' উত্তর দিকে'।
ম্যাডাম ক্ষেপে গিয়েই বের করে দিলেন আমাকে।
আমার বন্ধুরা আমাকে ক্ষেপিয়েই বাঁচে না। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা নাকি এরকম-ই হয়। বাংলাদেশ সম্পর্কে জ্ঞান আমার শূণ্য। দেশের ঢাকা-খুলনা ছাড়া তেমন কোথাও যাই ও নি। নিজেই লজ্জিত হয়ে গেলাম।
ম্যাপ নিয়ে বসলাম। দেশের ভৌগোলিক অবস্থান, জেলা, উপজেলা সম্পর্কে জানা শুরু করলাম। যতই জানলাম ততই দেখতে ইচ্ছা করল নিজের চোখে। তখন ই প্রতিজ্ঞা করলাম আমি ৬৪ জেলাতে যাবই।
ব্যাপারটা যে এত কঠিন হবে তা ভাবিনি। ভেবেছিলাম এমন কি! কিন্তু মেডিকেলের ছুটিগুলোতে বাসায় না গিয়ে টানা ৬-৭ দিন ঘুরেও দেখার জায়গা শেষ হত না। এত সুন্দর আমাদের দেশ!
২০১৬তে আমার সুইস বান্ধবী আসল,ওকে নিয়ে টানা এক মাস দেশের বিভিন্ন জায়গায় গেলাম, বরিশাল, কুয়াকাটা, কক্সবাজার, সেইন্টমার্টিন, পানাম সিটি, সুন্দরবন, বাগেরহাট, টাংগুয়া - তাও দেখা শেষ হল না! পড়াশোনার চাপে ব্যস্ত হয়ে গেলেও সাজেক, মারমা পাড়া, নাফাখুম, কেওক্রাডং, তিনাপ সাইতার সহ বিভিন্ন জায়গায় ফাঁক পেলেই দৌড় দিতাম।
এরপরে ২০১৭তে বাইক নিয়ে 'নারীর চোখে বাংলাদেশ' প্রজেক্ট শুরু করলাম। তখন আমার প্রায় ৩৫টার মত জেলায় ভ্রমণ শেষ।২০১৮তে বেড়ে ৫৩ হল।
এই ২০১৯ এ ১২ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি তে টানা ১৭টা জেলায় গিয়েছি। আগে কিছু জেলাতে ভ্রমণ করা হয়েছিলই। জেলার সংখ্যা দাঁড়াল ৬৩!
কিশোরগঞ্জে পদার্পণের মধ্য দিয়ে ৬৪তম জেলায় আসলাম আমি।
খুব শান্তি লাগছে।জীবনে ডাক্তার যেমন হতে চেয়েছিলাম, ঠিক এক ই রকম দেশের ৬৪টা জেলায় যাওয়া আমার স্বপ্ন ছিল। আজ মনে হচ্ছে,আমি মরে গেলেও আমার কোনই দুঃখ নেই। এক জীবনে অনেক পেয়েছি। আর কোন চাওয়া নেই আমার!
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


