আলোচিত প্রার্থীদের মধ্যে যে হারলেন, যে জিতলেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১৭ ৮ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বিজয়ী হয়েছেন।
একইভাবে বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জয় পেয়েছেন।
তাছাড়া চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, কিশোরগঞ্জ-৬ আসনে বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং নড়াইল-২ আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জয় পেয়েছেন।
এদিকে, ফরিদপুর-৩ ও ফরিদপুর–৪ আসনে নৌকার প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এবং মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এর মধ্যে নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
অন্যদিকে, কুষ্টিয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। সেখানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
টাঙ্গাইল-৮ আসনে পরাজয় বরণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ওই আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়। আর যশোর-৬ আসনে স্বতন্ত্রপ্রার্থী আজিজুল ইসলামের কাছে হেরেছেন নৌকার প্রার্থী শাহীন চাকলাদার।
ঢাকা-১৯ আসনে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তার বিপক্ষে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমানকে (রাঙ্গা) ব্যাপক ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান।
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। সেখানে জয় পেয়েছেন স্বতস্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু। পিরোজপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। তার কাছে হেরে গেছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




