আস্থাভোটে টিকে গেলেন টেরেসা মে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০১ ১৪ ডিসেম্বর ২০১৮
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আস্থা ভোটে টিকে গেছেন। ফলে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে বহাল থাকছেন। তবে আস্থাভোটে এক তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন হারিয়েছেন।
কনজারভেটিভ পার্টির মোট ৩১৭ আইনপ্রণেতার (এমপি) মধ্যে ২শ’ জন টেরেসা মে’র পক্ষে ভোট দেন। বাকি ১১৭ জন ভোট দেন বিপক্ষে। এতে মে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে টিকে যান। তবে তার নেতৃত্বের বিরুদ্ধে নিজ দলের এমপিদের বড় অংশের সমর্থন নেই, তা স্পষ্ট।
বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী হিসেবে মের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ল। এ এক তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন হারানোর ফলে সম্পাদিত ব্রেক্সিট চুক্তিটি পার্লামেন্টে পাস করানো এখন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। উদ্ভুত পরিস্থিতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
ফলাফল ঘোষণার পর মে তার ডাউনিং স্ট্রিট কার্যালয়ের বাইরে এসে বলেন, ‘আজকের ভোটাভুটিতে আমার সহকর্মীদের সমর্থন পেয়ে আমি সন্তুষ্ট। উল্লেখযোগ্য সংখ্যক সহকর্মী আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন। কেন তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন আমি তা শুনেছি।’
এখন তিনি ফের ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করার কাজে মনোযোগী হতে চান বলে এই ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় উল্লেখ করেন। মে আরো বলেন, এই লক্ষ্য অর্জনে তিনি সব পক্ষের রাজনীতিকদের ঐক্যবদ্ধ সমর্থন চান।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়। মে’র বিজয়ী হওয়ার খবরে পার্লামেন্টের বাইরে অপেক্ষমান তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে প্রধান বিরোধী জ্যাকব রিস মোগ আস্থাভোটের ফলাফলকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেন।
২০১৬ সালে অনুষ্ঠিত এক গণভোটে যুক্তরাজ্যের মানুষ ব্রেক্সিটের পক্ষে রায় দেয়। পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নতুন প্রানমন্ত্রী হন মে।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










