ইন্দিরার পথ ধরে রাজনীতিতে সক্রিয় প্রিয়াংকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৭ ২৪ জানুয়ারি ২০১৯
ভারতের জাতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হয়ে আনুষ্ঠানিক কাজ বুঝে নিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা।
প্রিয়াঙ্কার পিতামহী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রিয়াঙ্কার মধ্যে অনেকেই ইন্দিরার চালচলন, কথাবার্তার মিল খুঁজে পান। স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসার দাবি ছিল দীর্ঘদিনের। আর সেই দাবির-ই প্রতিফলন ঘটলো। ভারতের রাজনীতিতে সক্রিয় অভিষেক ঘটলো নানা গুণের অধিকারী সুন্দরী সদা হাস্যোজ্জ্বল প্রিয়াংকার।
কংগ্রেসের একটা বড় অংশের অভিমত - সামনে থেকে দলের ব্যাটন ধরলে কর্মী-সমর্থকরা আরও উজ্জীবিত হবেন। কিন্তু রাজনীতিতে প্রত্যক্ষভাবে কোনো দিনই প্রিয়াঙ্কাকে দেখা যায়নি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও বড় ভাই রাহুল ও মা সোনিয়ার হয়ে রায়বেরিলি ও আমেথিতে প্রচারণা চালিয়েছিলেন প্রিয়াঙ্কা। ব্যস, ওইটুকুই। প্রিয়াঙ্কা নিজেও সক্রিয় রাজনীতিতে আসার ব্যাপারে অতটা আগ্রহী ছিলেন না।
কিন্তু বুধবার দলের প্রেস বিবৃতিতে বলা হয়, ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক পদে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়োগ দেয়া হয়েছে। সামনের ফেব্রুয়ারি থেকেই তিনি পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব গ্রহণ করবেন। দলের পশ্চিম উত্তর প্রদেশের দায়িত্ব দেয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।’
এ ঘোষণার পরই দেশজুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে। আমেথিতে রীতিমতো উৎল্লাস শুরু হয়ে যায়। সোনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে আতশবাজি পোড়ানোর পাশাপাশি করা হয় মিষ্টিমুখ।
সক্রিয় রাজনীতিতে যোগ দেয়ার পর প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানান তাঁর স্বামী রবার্ট ভদ্রও।
এদিকে বিজেপি’র মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘কংগ্রেস প্রধানত প্রকাশ্যে জানিয়ে দিল যে রাহুল গান্ধী ব্যর্থ, তাই পরিবারের মধ্য থেকেই কাউকে হাল ধরতে হবে। মহাজোটের দলগুলো তাকে পরিত্যাগ করেছে। তাই তিনি পরিবারের কাউকে এগিয়ে আনতে চাইছেন।’
সম্বিত আরও বলেন, ‘নতুন ভারত জানতে চাইছে যে কংগ্রেসের পরবর্তী নেতা কে হবেন? কারণ জওহরলাল নেহরুর পর ইন্দিরা গান্ধী-রাজীব গান্ধী-সোনিয়া গান্ধী-রাহুল গান্ধী, আর এখন প্রিয়াঙ্কা গান্ধী। সব নিয়োগই একটা পরিবার থেকে। আর এটাই কংগ্রেস ও বিজেপির মধ্যে মৌলিক পার্থক্য। কংগ্রেসের পরিবারই দল, অন্যদিকে বিজেপিতে দল হলো পরিবার।
অন্যদিকে নিজের নির্বাচনী কেন্দ্র উত্তর প্রদেশের আমেথি থেকেই কার্যত লোকসভার নির্বাচনী সফর শুরু করে দিলেন রাহুল গান্ধী। দু-দিনের সফরে বুধবার লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন রাহুল। সেখানে তাকে অভ্যর্থনা জানান উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বাব্বরসহ দলের নেতা-কর্মী-সমর্থকরা। এরপর সেখান থেকে সড়কপথে যান আমেথি। রাহুলের সফরকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা হয়। একাধিক জায়গায় বড় বড় পোস্টারে লেখা হয় ‘আমেথি কা এমপি, ২০১৯ কা পি এম’।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






