ইভিএমে নয়, ব্যালটে হবে আগামী নির্বাচন: ইসি সানাউল্লাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৩ ২৬ জানুয়ারি ২০২৫
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নয়, হবে ব্যালটে। রবিবার (২৬ জানুয়ারি) রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাযালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ সভা হয়।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে ইভিএমে ভোট না নেয়ার সুপারিশ করা হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নির্বাচন ইভিএমে করবো না। সংসদীয় নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সংসদীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে আগে বা পরে, সে অনুযায়ী ইসি ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, বর্তমানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। ফলে নির্বাচন কমিশনের পক্ষপাতের সুযোগ নেই। তাই সব প্রার্থীকে সমভাবে দেখা হবে। অতীতে প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন।
বিশেষ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তিন দিন আগে এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, আমাদের তফসিল ঘোষণা পর্যন্ত দেখতে হবে সার্বিক রাজনীতি বা বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। সেসময় যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে ভোট অনুষ্ঠিত হবে।
ভোটার তালিকায় নারীদের অন্তর্ভুক্তি কম হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পোশাক কারখানা বা অন্য কর্মস্থলে থাকার কারণে নারীরা তালিকাভুক্তি হতে পারছেন না। অনেক তরুণী বাবার বাড়িতে তালিকাভুক্তি হতে চান না। তাদের সচেতন করতে হবে। কারণ, ভোটার তালিকার সঙ্গে একজন নাগরিকের পরিচয়সহ অধিকারের ব্যাপার আছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা