ইসরাইল-ইরান সংঘাতের পুরোপুরি অবসান চাই: ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫২ ১৭ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে শুধু যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংঘাতের ‘পুরোপুরি অবসানের’ উপায় খুঁজছেন। মঙ্গলবার (১৭ জুন) কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু যুদ্ধবিরতির কথা বলছি না, আমরা এর চেয়েও ভালো কিছু খুঁজছি। আমি চাচ্ছি, একটি চূড়ান্ত সমাধান, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়।
ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালালে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা (ইরান) যদি কিছু করে, তাহলে আমরা এমনভাবে জবাব দেব, যেন তাদের গ্লাভস খুলে যায় ( লড়াই করার আর সাহস না পায়)।
জি-৭ সম্মেলন থেকে নির্ধারিত সময়ের এক দিন আগেই ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হন ট্রাম্প। টানা পঞ্চম দিনের মতো ইসরাইল ও ইরান পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছেন। ইসরাইল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
ইসরাইল ও ইরান এই সংঘাতে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বাহিনী এখনও প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প জানান, এদিন সকালেই তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন।
মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত ভূরাজনৈতিক সংকট কিংবা বড় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার সময় সিচুয়েশন রুম ব্যবহার করে থাকেন। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে কোনো ধরনের ‘শান্তি আলোচনা’ শুরু করিনি। তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আগের যে প্রস্তাবটা ছিল, তা যদি তারা মেনে নিত, তাহলে অনেক প্রাণ বেঁচে যেত।
২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। তবে এখনো তা পরমাণু বোমা তৈরির পর্যায়ে পৌঁছেনি। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা বহুবার হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানকে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













