ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ১ দিনে সড়কে ঝরল ২৫ প্রাণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ১৬ জুলাই ২০২২
ঈদুল আজহার ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছেন ঘরে ফেরা মানুষ। এর মাঝেই অশান্ত হয়ে উঠেছে সড়ক-মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ। শনিবার দেশের ৮ জেলায় পৃথক দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জন; আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য-উপাত্ত মতে পাঠকদের জন্য পুরো প্রতিবেদনটি তুলে ধরা হলো-
ময়মনসিংহের ত্রিশালে কোর্ট ভবন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রত্না বেগম এবং তাদের কন্যা সন্তান। এ সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের গর্ভে থাকা শিশু প্রসব হয় রাস্তাতেই। পরে জীবিতাবস্থায় সদ্য প্রসূত নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। জব্দ করা হয় ট্রাকটিকে।
চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হন আরও তিন জন।
টাঙ্গাইলের মির্জাপুরে বালুভর্তি ট্রাক-যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর প্রাণহানি ঘটে। আহত হন অন্তত ৬ জন। হাসপাতালে মারা যান আরও একজন।
মির্জাপুরে অপর এক দুর্ঘটনায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হন দুই সন্তানসহ মা। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।
বগুড়ার কাহালুতের মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ নিহত হন ৪ জন।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও অটোরিক্সার সংঘর্ষে ২ জন নিহত ও পুলিশসহ চারজন আহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের পূবাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার এক যাত্রী মারা গেছেন। অন্যদিকে শুকুন্দীবাগে আরেক দুর্ঘটনায় মারা যান আরো একজন।
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হন ১০ জন।
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।
হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী