ঈদ আনন্দধারায় বৃষ্টির বাগড়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০১ ৫ জুন ২০১৯
একমাস পবিত্র সিয়াম সাধনার পর সবাইকে আনন্দে একাকার করতে আবার এসেছে ঈদ। সারাদেশে বুধবার ইসলাম ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।
বৃষ্টি উপেক্ষা করে সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। রাত থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ বিরতি দিয়ে টানা বৃষ্টি চলছে।
সারাদেশে টানা বৃষ্টি হচ্ছে । বলা যায় এবার বৃষ্টি অনেকটাই ফিকে করে দিয়েছে ঈদের আনন্দ। উৎসবের দিনে অবিরাম বৃষ্টি মানুষকে ঘরে আটকে রেখেছে। রাজধানীতে মসজিদে নামাজ আদায় করলেও মুসল্লীদের ভিজতে ভিজতে বাসায় ফিরতে হয়েছে।
এরপরও থেমে নেই ঈদের শুভেচ্ছা বিনিময়। সাক্ষাত না হলেও মোবাইলে এসএমএসে, ফেসবুকে, ই-মেইলে বুধবার সারাদিনই এ ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে।
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করেন। বৃষ্টি উপেক্ষা করে প্রধান জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি অংশ নেন।
নতুন পোশাক পরে ঈদে শিশুদের আনন্দ সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে ঢাকার পথঘাট ভেজা, কোথাওবা কাদা। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে রিক্সাও চলাচল করতে পারছে না।
বর্ষাকালের কারণে ঈদের আনন্দ বিঘ্নিত হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দেয়, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) সরকারি ছুটি। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদ উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলনসহ গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হয়।
ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










