আমেরিকায় শপিংমলে এলোপাতাড়ি গুলিবর্ষণ
একাই খুন করলো ২০ জনকে [ভিডিও]
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৭ ৪ আগস্ট ২০১৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি বিপণিবিতানে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
ব্যস্ত সময়ের মধ্যে ভয়ংকর এই হামলায় আহত হয়েছেন দুই ডজনের বেশি মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যম এল পাসো টাইমস বলছে, গুলিবিদ্ধ অন্তত ১১ জনকে চিকিৎসার জন্য শহরের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অল্প কয়েক মাইল দূরের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে এই ওয়াল মার্টের দোকানে স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে ।
উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্যোৎসবে হামলার ছয় দিনের মধ্যে এল পাসোর ঘটনাটি ঘটল।
হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ ওই যুবক এল পাসোর ৬৫০ মাইল পূর্বের শহর টেক্সাসের অ্যালেনের বাসিন্দা। ম্যাক কিন্নি অঞ্চলের কলিন্স কলেজে পড়াশোনা করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য জানতে কয়েক দিন আগে অনলাইনে পোস্ট করা একটি লেখা পর্যালোচনা করা হচ্ছে। ওই লেখাটি ক্রসিয়াসের লেখা বলে ধারণা করা হলেও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এল পাসো থেকে ৬৫০ মাইল পূর্বে অবস্থিত অ্যালেন শহরের বাসিন্দা।
ম্যাক কিন্নির জেলা প্রেসিডেন্ট ড. নেইল ম্যাটকিন জানিয়েছেন, ২০১৭-২০১৯ সাল পর্যন্ত কলিন কলেজে পড়াশোনা করেছে ওই তরুণ। বিবৃতিতে তিনি বলেন, টেক্সাসের এল পাসো শহরে আজ বন্দুক হামলার খবর শুনে আমরা খুবই দুঃখিত ও হতাশ। কলিন কলেজে ২০১৭ সালের শরৎ থেকে ২০১৯ সালের বসন্ত পর্যন্ত পড়াশোনা করেছে প্যাট্রিক ক্রসিয়াস।
তিনি জানান, এই হামলার তদন্তে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনকে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কলিন কলেজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, টেক্সাসের এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট সংবাদ সম্মেলনে বলেছেন, ছুটির এই দিনে একটি স্বাভাবিক দিনের মতো হতে পারত, যেখানে মানুষ ছুটির আমেজে কেনাকাটা করত। কিন্তু দিনটি টেক্সাসের ইতিহাসে একটি ভয়াবহ দিনে পরিণত হল।
নিহতের সংখ্যা ২০ জন বলে নিশ্চিত করেন গভর্নর।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন, নিহতের মধ্যে তিনজন মেক্সিকান রয়েছে, আহতের মধ্যে রয়েছেন ছয়জন।
এল পাসোর মেয়র ডি মারগো সিএনএনকে বলেন, এটা একটা ভয়ানক ঘটনা, যা এল পাসোয় ঘটবে বলে আমরা কখনো ভাবিনি। আমার কান্না পাচ্ছে।
ওই যুবক কেন এই হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
তদন্ত চলার কথা জানালেও এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালেন ইঙ্গিত করেছেন, বর্ণ কিংবা জাতিগত বিদ্বেষ থেকে এই হামলার ঘটনা ঘটতে পারে।
হামলাকারীকে যুবককে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলছে।
হামলার আগের একটি ভিডিওতে ওই যুবককে একটি অ্যাসল্ট রাইফেল হাতে ওয়ালমার্টের ওই শপিং মলে ঢুকতে দেখা গেছে বলে জানিয়েছে এল পাসোর টেলিভিশন কেটিএসএম।
ঢোকার সময় ওই যুবকের চোখে ছিল চশমা, কানে হেডফোন, তার পরনে ছিল খাকি রঙের প্যান্ট, গায়ে ছিল গাঢ় রঙের টি শার্ট।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। সেই হামলাও চালিয়েছিলেন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী এক তরুণ। দুটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে ৫০ জনকে হত্যা করে সে। হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট সেই হত্যার ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচারও করে।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










