এবার মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৫ ৩০ জুলাই ২০১৯
মিয়ানমারকে সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক হালকা টর্পেডো (টিএএল) ‘শেয়েনা’ দেওয়ার কয়েক সপ্তাহ পেরিয়েছে মাত্র; এরইমধ্যে ভারত আবারও দেশটিকে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে। বলা হচ্ছে- এবার প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর বহরে থাকা রুশ একটি সাবমেরিন মিয়ানমারকে শিগগির হস্তান্তর করতে যাচ্ছে নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দেশীয়ভাবে নতুন করে আধুনিকায়ন বা মেরামত করা কিলো ক্লাসের এই সাবমেরিনটি খুব সম্ভবত এ বছরের মধ্যেই মিয়ানমারে পাঠাবে ভারত।
ভারতীয় নৌবাহিনীর সিন্ধুঘোষ ক্লাসের ডিজেল অথবা বৈদ্যুতিক শক্তির সাবমেরিন, যাকে বলা হয় ‘আইএনএস সিন্ধুভির’ বা ‘এস-৫৮’, এটিই মিয়ানমারকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। আর এই ‘আইএনএস সিন্ধুভির’ হস্তান্তর হলে মিয়ানমার নৌবাহিনী এটি প্রশিক্ষণে ব্যবহার করবে। এছাড়া সামনের বছরগুলোতে মিয়ানমার নৌবাহিনীর নিজস্ব সাবমেরিন হিসেবে ‘এস-৫৮’ দেশটির সামরিক সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেবে বলে কর্তৃপক্ষের আশা।
সংবাদমাধ্যম বলছে, কিলো ক্লাসের এই সাবমেরিনটি ১৯৮০ সালে রাশিয়া থেকে কিনেছিল ভারত। যদিও বর্তমানে সাবমেরিনটিকে আধুনিকায়ন করার কাজ চলছে। ভারতীয় হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (এইচএসএল) সাবমেরিনটির আধুনিকায়নের কাজ করছে। অন্ধ্র প্রদেশের কোম্পানিটি সম্ভব এর কাজ শেষের দিকে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে - ২০১৯ সাল শেষ হওয়ার আগেই রুশ সাবমেরিনটিকে পুরো আধুনিকায়ন করা হবে এবং মিয়ানমারকে হস্তান্তর করবে কর্তৃপক্ষ।
ভারতীয় সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সাবমেরিনটির প্রকৃত নির্মাতা রাশিয়া থেকে এর প্রয়োজনীয় আধুনিকায়ন বা মেরামতের অনুমতি নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (১২ জুলাই) মিয়ানমারকে নিজেদের বানানো সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক হালকা টর্পেডো (টিএএল) ‘শেয়েনা’ হস্তান্তর করে ভারত।
মিয়ানমারে টর্পেডো রপ্তানির জন্য ২০১৭ সালে দেশটির সঙ্গে ৩৭ দশমিক ৯ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল ভারত। এই চুক্তি অনুসারে টর্পেডোর প্রথম চালান মিয়ানমারে পৌঁছে। তবে মিয়ানমারে আসা টর্পেডোর সংখ্যা এবং দেশটির নৌবাহিনীর কোন বহরে প্রযুক্তিটি যোগ হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এই প্রযুক্তির টর্পেডো ভারতীয় নৌবাহিনীর ২৫ ইউনিটে আছে। এর ওজন ২২০ কেজি এবং দৈর্ঘ্য দুই হাজার ৭৫০ মিলিমিটার ও ব্যাস ৩২৪ মিলিমিটার। এতে উচ্চমাত্রার ৫০ কেজি পরিমাণ বিস্ফোরক ভর্তি থাকে। একইসঙ্গে এর কার্যকরী দূরত্ব সাত কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা ৫৪০ মিটার পর্যন্ত।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






