ঐকমত্য তৈরি হলে রোজার আগেই নির্বাচন আয়োজন সম্ভব: আলী রীয়াজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫১ ১৫ জুন ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সাংবিধানিক, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে প্রক্রিয়াগুলোতে আমরা যদি ঐকমত্য তৈরি করতে পারি; আর আমি মনে করি এটা সম্ভব। তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের যে কথাটা শোনা যাচ্ছে তা সম্ভব। রোববার (১৫ জুন) সংসদ ভবনে নিজ দফতরের সাংবাদিকের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, আমি যেভাবে বিষয়গুলো বিবেচনা করি; তিনটি বিষয় আসলে সমান্তরাল প্রক্রিয়া। একটা হচ্ছে সংস্কারের কর্মসূচি নির্ধারণ করা, আমরা বলছি জুলাই সনদ সেখানে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করা। আরেকটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করা, আর তৃতীয় হচ্ছে বিচার প্রক্রিয়া; যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার শুরু হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বিচার চলছে।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দিক থেকে আমাদের যেটা বক্তব্য আমি সেটা বলছি; আমাদের মেয়াদকাল আগস্টের ১৫ তারিখ পর্যন্ত কিন্তু আমরা জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রস্তুত করতে চাই এবং সকলের স্বাক্ষর নিতে চাই। এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তাতে আমরা আশাবাদী; সংস্কারের যে প্রধান বিষয়গুলো তার ভিত্তিতে আমরা একটা সনদ জুলাইয়ে তৈরি করতে পারব।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে, সংস্কার প্রক্রিয়া অগ্রসর হওয়া এবং বিচার প্রক্রিয়া অগ্রসর হওয়া পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া বহাল রাখা; যাতে রোজার আগেই নির্বাচনটা করা যায়। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যেটা জুলাই মাসের মধ্যে সম্পন্ন করতে পারব।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সংস্কারে আশু করণীয়গুলো আমরা মার্চ মাস থেকে সরকারকে অবহিত করেছি। যেগুলো সরকার প্রসাশনিকভাবে কিছু আইন সংশোধনের মাধ্যমে করতে পারেন। কিছু কিছু করা হয়েছে এবং কিছু কিছু প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো কয়েক মাসের মধ্যে সরকার করতে পারবে।
নির্বাচন, বিচার কার্য ও সংস্কার সবগুলো কি একসঙ্গে সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি সম্ভব। এগুলো তো পারস্পরিকভাবে সমান্তরালভাবে অগ্রসর হবে। আমি মনে করি না যে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ রয়েছে সেগুলো নির্বাচনকে ব্যহত করবে। এখন যেটা হচ্ছে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার বাস্তবায়ন হচ্ছে আর যেগুলো দীর্ঘমেয়াদি সেগুলোর জন্য ঐকমত্য প্রয়োজন। সেটি জুলাইয়ের মধ্যে করার জন্য আমরা চেষ্টা করছি।
সংস্কার প্রস্তাবে বিএনপি ও এনসিপির বর্তমান অবস্থান কি- জানতে চাইলে আলী রীয়াজ বলেন, সবগুলো রাজনৈতিক দলের কাছে থেকে আমরা সমানভাবে সহায়তা পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে একদিনের বেশি আলোচনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা, প্রথম পর্যায়ের আলোচনা শেষে আমরা লক্ষ করেছি যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। সামান্য আরেকটু আলোচনা করতে হবে যেমন ধরুন সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন।
তিনি বলেন, এগুলো ক্ষেত্রেও তো ভিন্ন ভিন্ন মত ছিলো ভিন্ন ভিন্ন দলের। আমি আলাদা করে কোনো রাজনৈতিক দলের কথা বলব না। যে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে অনেক কিছু বলেন যেমন, তেমনি আলোচনায় এসে অনেকটা নমনীয়তাও দেখান। আবার সবাই আলোচনা করে বাস্তবসম্মত ভিন্নপথ বের করে যেটা সবার কাছে গ্রহণযোগ্য সেটিই গ্রহণ করা হবে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



