ঢাকা, ১৪ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ৩০ ভাদ্র ১৪৩৩
good-food

ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২১ ১৪ সেপ্টেম্বর ২০২৬  

দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলে হৃদরোগে আক্রান্ত হতে বাধ্য। আর ব্লাড প্রেশার বেশি থাকলে ওষুধ না খেয়ে কোনও উপায় নেই। কিন্তু ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। কারণ ওষুধ খাওয়ার পরেও অনেকে হার্ট অ্যাটাক, স্ট্রোকের শিকার হন। তা হলে কী করলে সুরক্ষিত থাকবেন?

আমেরিকার কার্ডিয়োভাস্কুলার সার্জেন জেরেমি লন্ডন লাইফস্টাইলে কয়েকটি  পরিবর্তন আনার কথা বলেছেন। এতে শুধু মাত্র রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না, বরং হার্টের স্বাস্থ্যও উন্নত হবে। 

হার্ট হেলদি ডায়েট: উচ্চ রক্তচাপের রোগী হলে সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া একেবারেই চলবে না। পাতে রাখতে হবে ফল, সব্জি এবং ফ্যাট ছাড়া মাংস।

শরীরচর্চা: রোজ এক্সারসাইজ় করতেই হবে। চিকিৎসকের মতে, এক্সারসাইজ় করলে হৃদস্পন্দন এবং হার্টের আয়ু বাড়ে। এমনকী হালকা শরীরচর্চা করলেও উপকার মেলে।

ওজন নিয়ন্ত্রণ: বর্তমানে হার্ট, কিডনি, লিভারের সমস্যার পিছনে দায়ী ওবেসিটি। ওজন নিয়ন্ত্রণে রাখলে একাধিক রোগের ঝুঁকি কমে যায়। আর হার্টের কার্যক্ষমতাও বাড়ে।

আর কোন কোন বিষয়ে জোর দেওয়া উচিত?

# স্লিপ অ্যাপনিয়া থাকলে এড়িয়ে যাবেন না। ডাঃ লন্ডন জানিয়েছেন, আপনার যদি নাক ডাকার অভ্যাস থাকে, ঘুম থেকে ওঠার পর ক্লান্ত বোধ করেন কিংবা মাঝরাতে শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যায়, তবে আপনি ‘স্লিপ অ্যাপনিয়া’তে আক্রান্ত। আর এই অবস্থা ঘুমের সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

# এছাড়া ওষুধ খাওয়া এবং নিয়মিত ব্লাড প্রেশার চেক করার কথা বলেছেন চিকিৎসক। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করলে প্রেশার কখন বাড়ছে এবং কখন কমছে, তা ট্রাক করা সুবিধা। এতে সময় থাকতে রোগ ধরা পড়বে। এ ছাড়া রোজ ওষুধ খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমিয়ে ফেলা যায়।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর