কন্ডিশনার যেভাবে ব্যবহার করা উচিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০২ ১ অক্টোবর ২০২১
কন্ডিশনার চুল মসৃণ ও উজ্জ্বল করে। তবে ব্যবহারের সঠিক নিয়ম জানা থাকা চাই। সাধারণভাবে ব্যবহার সহজ মনে হলেও কিছু পন্থা না মানলে সঠিকভাবে কাজ করবে না কন্ডিশনার।
চুলের গোড়ায় কন্ডিশনার ব্যবহার
কন্ডিশনার ব্যবহারের সবচেয়ে সাধারণ ভুল হল চুলের গোড়ায় ব্যবহার করা। শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার রাখে আর কন্ডিশনার চুলের আগার যত্ন নেয়।
যুক্তরাষ্ট্রের 'সেলেব্রিটি হেয়ারস্টাইলিস্ট' মাইকেল ক্লিভল্যান্ড 'ওয়েল অ্যান্ড গুড ডটকম'য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, "শ্যাম্পু করার মাধ্যমে মাথার ত্বকে থাকা চুলের প্রসাধনীর অবশিষ্টাংশ ও তেল দূর হয়। চুলের গোড়ায় কন্ডিশনার ব্যবহার করা হলে পুনরায় এসব মাথার ত্বকে জমাট বাঁধে। ফলে চুল মলিন, চিমসে লাগে দেখতে।" তাই কন্ডিশনার চুলের গোড়ায় নয় বরং আগায় ব্যবহার করতে হয়।
ভুল ভাবে ব্যবহার
কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কেবল কোথায় ব্যবহার করা হচ্ছে তা নয় বরং কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও খেয়াল রাখা জরুরি। চুলের প্রসাধণী ব্র্যান্ড 'সাশাহুয়ান'য়ের পরিচালক ট্রে গিলেন বলেন, "কেবল হাতে কন্ডিশনার নিয়ে চুলে কোনো রকমে তা লাগালেই হয় না। চুলের জটযুক্ত, ক্ষতিগ্রস্ত ও বেশি চাপ পড়ে এমন অংশে ভালো মতো কন্ডিশনার প্রয়োগ করতে হবে।"
চুলে ভালো মতো কন্ডিশনার মাখতে প্রথমে কন্ডিশনার লাগিয়ে মোটা দাঁতের চিরুনি বা আঙুল দিয়ে জট ছাড়িয়ে নেওয়া যেতে পারে। কন্ডিশনার ব্যবহারের পরে কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত।
ঠিকমতো শোষিত না হওয়া
কন্ডিশনার ব্যবহারের পরে কেউ সঙ্গে সঙ্গেই তা ধুয়ে ফেলেন কেউ বা ২০ মিনিট অপেক্ষা করেন। চুলে কন্ডিশনার ব্যবহার করার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হয় যেন তা চুলে শোষিত হয়। সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার করা হলে চুলে লক্ষণীয় পার্থক্য দেখা দেখা দেয়।
অতিরিক্ত বা অল্প ব্যবহার
ক্লিভল্যান্ড বলেন, "চুল ধোয়ার পরে কেউ সামান্য কেউ বা প্রায় বেশি পরিমাণে কন্ডিশনার ব্যবহার করেন। চুল ধোয়ার পরে যদি তা ভারী মনে হয় তাহলে বুঝতে হবে পরিমাণে বেশি কন্ডিশনার ব্যবহার করা হয়েছে আর শুষ্ক মনে হলে বুঝতে হবে পরিমাণে কম ব্যবহার করা হয়েছে। "
চুলে কন্ডিশনার ব্যবহারের আদর্শ মাপ হল দুই কয়েন পরিমাণ। চুলে কন্ডিশনার মেখে আঙ্গুলের সাহায্যে আঁচড়ে নিন, এতে সব চুলে তা ছড়িয়ে যাবে। তবে যাদের চুল বেশি পাতলা ও সিল্কি তাদের প্রতিবার কন্ডিশনার ব্যবহার না করাই উচিত।
ভুল পণ্য ব্যবহার
বাজারে নানান ধরনের কন্ডিশনার পাওয়া যায় এর মধ্যে নিজের উপযুক্ত পণ্য বাছাই করা বেশ জটিল। "সিলিকন' এবং 'ডাইমেথিকোন'গুলো সাধারণত সস্তা কন্ডিশনারগুলোতে ব্যবহৃত হয়। এগুলো চুলকে চকচকে ও নরম করে এবং চুল দেখতে স্বাস্থ্যকর লাগে। তবে কৃত্রিম এই উপাদানগুলো চুলের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়"- বলে সতর্ক করেন ক্লিভল্যান্ড।
এর পরিবর্তে, প্রাকৃতিক তেল যেমন- জোজোবা, নারিকেল ও অর্গান তেল সমৃদ্ধ পণ্য ব্যবহার করা উপকারী। তবে অতিরিক্ত তেল সমৃদ্ধ উপাদান চুলকে ভারী ও নিস্তেজ করে ফেলে তাই ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















