করোনা জীবাণু প্রতিরোধ করবে রেশমের মাস্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৮ ২৬ সেপ্টেম্বর ২০২০
বিশ্বজুড়ে এখনও করোনা ভাইরাসের থাবা। মারাত্মক আকারে ছড়িয়ে পড়া এ মহামারি রোধে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। এ রোগের সংক্রমণ রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বাসার বাইরে বের হলেই বাধ্যতামূলক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এমন পরিস্থিতিতে বাজারে প্রচলিত কী ধরণের মাস্ক ভাইরাস প্রতিরোধে সহায়ক, তা নিয়েও রয়েছে মানুষের মধ্যে দ্বিধা। তবে মাস্ক পরার ক্ষেত্রে সতর্ক করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, করোনা প্রতিরোধ করা সম্ভব এরকম মাস্ক না হলে, ব্যবহার করে লাভ নেই।
এ নিয়ে রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, যে ক্ষেত্রে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কে করোনার সংক্রমণ রোখা যাবে না। এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এন৯৫ মাস্কের চাহিদা। কারণ, এটি ৯৫ শতাংশ ধূলিকণা ও জীবাণুকে নাকে-মুখে ঢোকার হাত থেকে রক্ষা করতে সক্ষম।
তবে এই পরিস্থিতিতে ভরসা জোগালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, সিল্ক বা রেশম কাপড়ে জীবাণু প্রতিরোধের ক্ষমতা সাধারণ কাপড়ের তুলনায় অনেক বেশি। তাই সিল্ক বা রেশম কাপড় দিয়ে তৈরি মাস্কে জীবাণু প্রতিরোধের ক্ষমতাও আর পাচটা সাধারণ কাপড়ের মাস্কের তুলনায় অনেক বেশি।
সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক প্যাট্রিক গুয়েরা জানান, সিল্ক বা রেশম কাপড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাক্টিরিয়াল, অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান মজুদ রয়েছে। কারণ, রেশম উৎপন্নকারী বিশেষ শুঁয়োপোকা তুঁত গাছের পাতা খেতে ভালবাসে। তুঁতে প্রচুর পরিমাণে তামা থাকে। ফলে স্বাভাবিক ভাবেই রেশমের গুটি বা রেশম কাপড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।
গবেষকদের দাবি, একমাত্র সিল্কের মধ্যেই এমন উপাদান রয়েছে যা এন৯৫ মাস্কের মতোই ক্ষতিকারক ভাইরাস কণাকে প্রতিহত করতে সক্ষম। সিল্কের মাস্ক খুবই আরামদায়ক আর এতে নিশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কোনও সমস্যা হয় না। ফলে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সিল্কের মাস্ক এন৯৫ মাস্কের মতোই কার্যকর।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ