কাঁচা না শুকনো, কোন মরিচ বেশি স্বাস্থ্যকর?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৭ ২৩ সেপ্টেম্বর ২০২১
মরিচ আমাদের খাবারে ব্যবহারযোগ্য মশলার মধ্যে অন্যতম। এটি খাবারকে কেবল আরো সুস্বাদু করে তোলে তা-ই নয় বরং প্রদান করে অনেক স্বাস্থ্য সুবিধা। অপরিহার্য খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ এই উপকরণটি আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গে থাকবেই।
আমাদের রান্নাঘরে সাধারণত দুই রকমের মরিচ থাকে। কাঁচা মরিচ এবং লাল শুকনো মরিচ (বেশিরভাগই গুঁড়ো আকারে)। সম্প্রতি একটি বিতর্ক ছড়িয়ে পড়েছে-দুটির ভেতর কোনটি ভালো। যদিও একটি সাধারণ ধারণা মানুষের মধ্যে বিদ্যমান। তা হলো যা কিছু সবুজ তা স্বাস্থ্যের জন্য ভালো। গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে কাঁচা মরিচ নানা উপায়ে স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতায় সহায়তা করে।
কাঁচা মরিচ বনাম শুকনো মরিচ
শুকনো মরিচ যা সময়ের ব্যবধানে শুকিয়ে লাল হয়ে যায়। এতে জলের বেশিরভাগ উপাদান থাকে না। এ ছাড়া এতে পুষ্টিও থাকে কম। শুকনো মরিচ সাধারণত গুঁড়া অবস্থায় ব্যবহার করা হয়। চূড়ান্ত পণ্য হিসেবে বাজারে আসার সময় এতে সাধারণত ভেজাল মেশানো হয়। এ ছাড়া কেনা শুকনো মরিচের গুঁড়ায় কৃত্রিম রং ব্যবহারের সম্ভাবনা থাকে।
কাঁচা মরিচে পানির উপাদান থাকে। এতে কোনো ক্যালোরি নেই। এটি তাদের জন্য উপযুক্ত যারা নিজেদের শরীরের ওজন নিয়ে ভাবেন এবং মশলা ছাড়া একদিনও চলে না। যদি আপনার হজমে দীর্ঘস্থায়ী অসুবিধা থাকে তবে শুকনো মরিচ অভ্যন্তরীণ প্রদাহ ঘটাতে পারে যা পেপটিক আলসার বা এমনকি পেটের ক্যান্সারও হতে পারে।
কাঁচা মরিচের উপকারিতা
হজমে সাহায্য - কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি ভিটামিন সি সমৃদ্ধ যা মলাশয় পরিষ্কার করে এবং অন্ত্রের গতিকে সহজ করে তোলে। এ ছাড়া কাঁচা মরিচ লালা উত্পাদন করে যা পাচন প্রক্রিয়াকে সহজ করে।
রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করে - কাঁচা মরিচ ডায়াবেটিসের জন্য চমত্কার প্রতিকার। এটি ইনসুলিন স্তর নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে।
ওজন হ্রাস করে - কাঁচা মরিচে আদৌ কোনো ক্যালোরি নেই। এটি ক্যালোরি ধ্বংস করে এবং বিপাক গতিতে সাহায্য করে। ফলে ওজন কমে।
হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে - কাঁচা মরিচে থাকা প্রধান উপাদানগুলোর মধ্যে বিটা-ক্যারোটিন অন্যতম। এটি হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখে। এ ছাড়া উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাঁচা মরিচ উচ্চ কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করে এবং রক্তে ঘনীভূত দ্রব্য গড়ে ওঠা প্রতিরোধ করে।
ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা - কাঁচা মরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নামের প্রাকৃতিক উপাদান ফুসফুস, মুখ, মলাশয় এবং গলা ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।
শুকনো মরিচের উপকারিতা:
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে - লাল শুকনো মরিচের গুঁড়ায় রয়েছে পটাসিয়াম যা রক্তনালীকে স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
ভিটামিন সি-এর সমৃদ্ধ উত্স - শুকনো মরিচে থাকা ভিটামিন সি মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে এবং দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করে।
চর্বি দূর করে - শুকনো মরিচের গুঁড়ায় রয়েছে ক্যাপসেসিন নামের একটি যৌগ যা শরীরের বিপাকীয় কর্মকাণ্ড বৃদ্ধি করে এবং চর্বি দূর হতে সাহায্য করে। এ ছাড়া এটি এমন উপযোগী হরমোন তৈরি করে যার ফলে যৌন জীবন উন্নত হয়।
শুকনো মরিচের গুরুত্ব অস্বীকার করা যাবে না। তবে, অনেক গবেষণায় কাঁচা মরিচ একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে প্রমাণিত।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions


