কেমন হবে ঈদের সাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১১ ৮ জুলাই ২০২২
ঈদে ছোট-বড় সবাই নিজেকে সাজান। দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ঈদের দিন কীভাবে সাজবেন চলছে নিশ্চয় সেই প্রস্তুতি। গরমের এই সময়ে যতটা সম্ভব পরিপাটি ও স্নিগ্ধ সাজগোজেই ভালো লাগবে। ঈদের দিন নিজেকে পরিপাটি দেখানোর জন্য চুলের কাট, মেনিকিওর-পেডিকিওর, ফেসিয়াল এসব আজই সেরে নিতে পারেন।
ঈদের দিন সাধারণত ঘরে বসেই একা একা সাজতে হয়। পরিকল্পনা আর প্রস্তুতি থাকলে ঘরেই বসেই সুন্দর করে সাজগোজ করা সম্ভব। অতিরিক্ত গরমের পাশাপাশি বৃষ্টির সময় ঈদ হওয়ায় সাজগোজ যতটা সম্ভব পরিপাটি আর হালকা থাকলেই ভালো।
দিনের বেলার সাজ
এই গরমে ত্বকের আর্দ্র ভাব কমে যেতে পারে। এজন্য ঈদের দিন সকাল থেকেই পানি ও অন্যান্য তরল খাবার বেশি করে খেতে হবে। যেহেতু গরম, ঈদের দিন সকাল ও দুপুরের পোশাক হালকা রঙের হলেই ভালো। সাথে হালকা মেকআপ। এই সময় লিকুইড ফাউন্ডেশন ভালো হবে। তার উপর হালকা করে পাউডার আর হালকা শেডের ব্লাশ-অনেই সাজ কমপ্লিট হয়ে যাবে।
সাজে পরিপাটি ভাব বজায় রাখতে হালকা করে আইব্রো একে নেয়া যেতে পারে। চোখের পাতায় চিকন করে আইলাইনার ও কাজল লাগালে ভালো লাগবে। আইল্যাশ ব্যবহার করলে চোখের সাজ ফুটবে। চুল স্ট্রেইট হলে সামনে একটু বেণী করে আটকে দেয়া যেতে পারে। আবার চুল খোলা রাখলেও ভালো দেখাবে। তবে বড় চুল খোঁপা করে ফুল গুঁজে দিলে গরমের ঈদে স্নিগ্ধতা এনে দেবে। আবার কার্ল করে ছেড়ে রাখলেও সুন্দর লাগবে।
তবে রাতের পোশাক ভারি হতে পারে। ঈদের দিন রাতে সাধারণত দাওয়াতে যেতে হয়। এজন্য একটু ভারি সাজে ভালো লাগে। তবে খেয়াল রাখতে হবে, শাড়ি জমকালো হলে হালকা মেকআপ দিতে হবে। আর মেকআপ ভারি হলে হালকা কাজের শাড়ি মানানসই। শাড়ির সাথে মিলিয়ে গহনা নির্বাচন করতে হবে। চুল আয়রন করে খোলা রাখা যেতে পারে।
ঈদই বছরের সেই সময় যখন ছেলেরা একটু নিজেদের যত্ন নেয়। ছেলেদের ঈদের সাজগোজের প্রস্তুতিতে চুল বা দাড়ি কাটা বা ট্রিম করা ও মেনিকিওর-পেডিকিওর করা খুব জরুরি। ঈদের দিন ছেলেরা হালকা রঙের পাঞ্জাবী পরলে ভালো হবে। তবে পাঞ্জাবী পরুন কি ঈদের বিকেলে টি-শার্ট, পারফিউম দিতে ভুললে চলবে না একদমই। জেল দিয়ে চুলটা সেট করে নিলে গরমের ঈদে বেশ পরিপাটি দেখাবে।
অন্যান্য অনুষ্ঠানের সাথে জমকালো সাজ মানালেও ঈদ তেমনটা নয়। ঈদে হালকা সাজেই ভালো লাগে। ন্যাচারাল লুকেই ভালো লাগে। ভারি মেকআপ ঈদে ভালো লাগে না। এখন গরম যেহেতু বেশি, তাই ভারি মেকআপ স্বস্তিদায়ক হবে না। এই সময় মেকআপ ব্যবহার না করে সানব্লকের সাথে ফাউন্ডেশন মেশানো লোশন বা ক্রিম (বাজারে পাওয়া যায়) ব্যবহার করা যেতে পারে।
সকালে হালকা রঙের পোশাকই মানাবে ভালো। সাথে হালকা সাজ। শাড়ি পরলে কপালে ছোট টিপ, হালকা চোখের সাজ আর হালকা রঙের লিপস্টিকে ভালো লাগবে। সাজ-পোশাক মানুষের ব্যক্তিত্ব ও রুচির পরিচয় দেয়। ঈদের সাজ-পোশাক পছন্দ করার ক্ষেত্রেও এই ব্যাপারটি মনে রাখা দরকার। ছিমছাম আর পরিপাটি সাজে ঈদ হয়ে উঠুক প্রাণবন্ত।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















