ক্যাটরিনা-আলিয়া-সামান্থারা ত্বকের যত্নে সকাল সকাল যা করেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৮ ২০ অক্টোবর ২০২৪
ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া, কৃতি শ্যাননের নাম শুনলে ভক্ত-অনুরাগীদের বুকে ঢেউ ওঠে। অথচ বয়সে আলিয়া ছাড়া প্রত্যেকেই ৪০-এর আশপাশে। দেখে কেউ বলবে! ঝকঝকে ত্বকে আয়নার মতো জেল্লা পিছলে পড়ে। তারা ‘গ্ল্যামারে’ টক্কর দেন অল্পবয়সি নায়িকাদেরও। আর তাদের প্রত্যেকেরই ত্বকের যত্নের গোপনকথায় মিল আছে। প্রত্যেকেই সকালে উঠে একই নিয়ম মানেন। বলা ভালো, ঘুম থেকে উঠে সেই নিয়ম না মেনে বাড়ির বাইরে বের হন না।
কী সেই বিশেষ নিয়ম?
‘আইস ওয়াটার ফেসিয়াল’। সম্প্রতি এই ফেসিয়ালের ভিডিও সমাজিক মাধ্যমে দিয়েছেন অভিনেত্রী কৃতি খারবান্দা। তাতে দেখা যাচ্ছে একটি কাচের পত্রে পানির ওপর বরফ ভাসছে। তার সামনে বসে সেই বরফ-ঠান্ডা পানিতে মুখ ডোবাচ্ছেন কৃতি। বিবরণে তিনি লিখেছেন, আইস আইস বেবি! ত্বকের যত্নে নেওয়ার সেরা পদ্ধতি।
কীভাবে উপকার পাওয়া যায়?
ত্বকের চিকিৎসকেরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে বরফ পানিতে ত্বকের পরিচর্যার বেশ কয়েকটি ভালো দিক আছে।
১। মুখে লালচে ভাব এবং ফোলা ভাব দূর করে
২। ত্বকে ব্রণ, ফুশকুরি, র্যাশের মতো সমস্যা কমায়
৩। ত্বকের রন্ধ্রপথ মুখ বন্ধ করে ত্বককে ভালো রাখে।
৪। এর পাশাপাশি ঘুম থেকে উঠে মুখে বরফ ঠান্ডা পানির স্পর্শ মনে উৎফুল্লতাও আনে, যা পরোক্ষে ত্বকের জন্য ভালো।
কোন নায়িকা কী বলছেন?
আলিয়া ভাট
আলিয়া ভাট তার ত্বকের যত্ন নেওয়ার রুটিনের কথা বলতে গিয়ে বলেছিলেন, সকালে উঠে মুখে বরফ লাগাই আমি। এটা আমার নিত্যদিনের রুটিন।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ এক সাক্ষাৎকারে বলেছিলেন, সারাদিন ধরেই নানা সময়ে মুখ বরফ পানিতে ডুবিয়ে নেই। তবে সেটা সব সময় সম্ভব না হলেও সকালে ওই রুটিন বাদ পড়ে না।
সামান্থা রুথ প্রভু
সামান্থা রুথ প্রভু আবার শুধু মুখ নয়। সকালে নিজেকেই বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখেন। ২০২৩ সালে একটি ভিডিওতে তাকে দেখা গিয়েছিল, টানা ৬ মিনিট বরফ-ঠান্ডা পানিতে ডুবে ধ্যান করতে। বরফ পানিতে গোসল করার অনেক উপকারিতা আছে। এটি শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধির পাশাপাশি ত্বকের তারুণ্য ধরে রাখার চাবিকাঠি কোলাজেনের উৎপাদনও বৃদ্ধি করে।
তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়ার ত্বকের জেল্লা নিয়ে প্রশংসা শেষই হয় না অনুরাগীদের। সেই তামান্নাও বছর কয়েক আগে বলেছিলেন, মুখের ত্বকের রন্ধ্রপথ পরিচ্ছন্ন রাখার জন্য তিনি প্রতিদিন সকালে আইস ওয়াটার ফেসিয়াল করেন।
কৃতি শ্যানন
কৃতি শ্যানন বলছিলেন, সকালে যেমন প্রথম কফি তাকে চাঙ্গা করে দেয়, ঠিক তেমনই ত্বকের ‘কফি’ হল ওই বরফ ঠান্ডা পানির ফেসিয়াল। কৃতি নিয়মিত বরফ ঠান্ডা পানি অবগাহন করেন। তিনি বলেছেন, সকালে ওই কাজটি করার পরেই আমার ত্বক জেগে ওঠে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

