জাঙ্ক ফুড এড়িয়ে চলার ৮ টিপস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২২ ১ নভেম্বর ২০২১
মুখরোচক খাবার খেতে কে না পছন্দ করে! চপ-পকোড়া, পিত্জা, বার্গার, পাস্তা, চিপস, কেক-পেস্ট্রি, কুকিজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবারের নাম শুনলেই খিদের অনুভূতি যেন দ্বিগুণ হয়ে যায়। আর চোখের সামনে এগুলো দেখলে তো লোভ সামলানোও কঠিন হয়ে পড়ে।
আমরা কিন্তু সকলেই জানি যে, অত্যধিক জাঙ্ক ফুড খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিন্তু তাও আমরা নিজেদেরকে সামলাতে পারি না। বাইরে বেরোলেই মনে হয় এটা-ওটা খাই। কিন্তু স্বাস্থ্য ভাল রাখতে গেলে জাঙ্ক ফুড থেকে দূরে থাকতেই হবে! তাই জাঙ্ক ফুডের লোভ কমাতে চাইলে এই টিপসগুলি ফলো করে দেখতে পারেন।
১) পর্যাপ্ত পরিমাণে জলপান করুন
নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। তৃষ্ণার অনুভুতিকে অনেকেই ক্ষুধার অনুভূতি ভেবে ভুল করেন। কারণ তৃষ্ণার অনুভুতি এবং ক্ষুধার অনুভূতি উভয়েই শরীরে প্রায় একই রকম সংবেদন সৃষ্টি করে। তাই জাঙ্ক ফুড খাওয়ার লালসা কমাতে চাইলে, সারাদিন হাইড্রেটেড থাকার চেষ্টা করুন।
২) খাবারের মধ্যে দীর্ঘ ব্যবধান এড়িয়ে চলুন
দুটি খাবারের মধ্যকার ব্যবধান যদি দীর্ঘ হয়, তাহলে অনেক সময়ই ক্ষুধার অনুভূতি বোধ হতে পারে। তাই পেট ভরা রাখতে, খাবারের মধ্যকার সময় কিছু হালকা স্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার চেষ্টা করুন, যেমন - আমন্ড, আখরোট কিংবা ফল। সারাদিনে অল্প অল্প করে খাবার খাওয়া হলে, পেটও ভরা থাকে আর ক্রমাগত হওয়া খিদের অনুভূতিও কমে যায়।
৩) খাবার সঠিকভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, খাবার খাওয়ার সময় সঠিকভাবে চিবিয়ে খেলে, এটি খিদের অনুভূতি কমাতে সহায়তা করতে পারে। তাছাড়া খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া হলে, এটি দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতে এবং খাওয়ার লোভ কমাতে সহায়তা করে। গবেষণা অনুযায়ী, চুইংগাম খিদে এবং খাওয়ার লোভ কমাতে পারে।
৪) খাবার খাওয়া এড়িয়ে যাবেন না
আপনার যদি খাবারের সময়, খাবার খাওয়া এড়িয়ে যান, তাহলে আপনার মনে জাঙ্ক ফুড কিংবা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি লালসা জাগতে পারে। তাছাড়া দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকা, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতিকর এবং এটি আমাদের অস্বাস্থ্যকর খাবারের প্রতি লালসা বৃদ্ধি করতে পারে।
৫) খাদ্যতালিকায় প্রোটিনযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন
নিয়মিত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে, এটি অস্বাস্থ্যকর খাদ্য খাওয়ার লোভ কমাতে সহায়তা করতে পারে। কারণ কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিন হজম হতে বেশি সময় নেয় এবং এটি দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতেও সহায়তা করে।
৬) মানসিক চাপ থেকে দূরে থাকুন
বর্তমান যুগে মানসিক চাপ, জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে আপনি কি জানেন, এই মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবারের আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে পারে? তাই মানসিক চাপের বিরুদ্ধে লড়াই করতে, নিয়মিত সুষম খাদ্য খাওয়ার পাশাপাশি, যোগব্যায়াম, ধ্যান এবং রাতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।
৭) পর্যাপ্ত ঘুম দরকারী
যারা বেশি ঘুমায়, তাদের দিনে ক্ষুধার অনুভূতি অনেকটাই কম থাকে। এমনকি মিষ্টি কিংবা নোনতা জাতীয় খাবার খাওয়ার ইচ্ছাও তাদের কম হয়।
৮) স্বাস্থ্যকর খাবার স্টক করে রাখুন
আপনি যদি আপনার শরীরকে সর্বদা জাঙ্ক ফুড খাওয়া থেকে দূরে রাখতে চান, তাহলে অবশ্যই বাড়িতে স্বাস্থ্যকর খাবার স্টক করে রাখার চেষ্টা করুন। চিপস, নিমকি, কেক, কুকিজের পরিবর্তে, আমন্ড, আখরোটের মতো স্বাস্থ্যকর খাবার দিয়ে আপনার ক্ষুধা মেটান।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















