‘জয় বাংলা’ স্লোগান নকল করছেন মমতা ব্যানার্জি !
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৮ ৬ জুন ২০১৯
'জয় শ্রী রাম' বিতর্কে পাল্টা 'বাংলা' লাইন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা-কর্মীদের জয় হিন্দ ও জয় বাংলা বলার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো জোরকদমে প্রচারে নেমে পড়েছে।
এমন স্লোগানের লড়াইয়ে দুই দলকে কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর কথায়,'পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জয় বাংলা বলেছিলেন মুজিবুর রহমান। সেটাই নকল করছেন মমতা।‘
চন্দ্রকোনায় মমতার কনভয়ের সামনে 'জয় শ্রী রাম' জয়ধ্বনি ঘিরে বিতর্কের সূত্রপাত। এরপর 'জয় শ্রী রাম' ইস্যুকে ভোটপ্রচারেও ব্যবহার করে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী বাংলায় এসে বলে যান, 'জয় শ্রী রাম দিদি। আমায় জেলে ঢোকান'।
মমতা পাল্টা জানিয়ে দেন, জয় শ্রী রাম বাংলার সংস্কৃতি নয়। বিজেপির স্লোগান তিনি বলবেন না।
এরপরই পাল্টা জয় বাংলা, জয় হিন্দ স্লোগানের প্রচার শুরু করেন মমতা। তৃণমূলও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরকদমে জয় বাংলা বলে নেমে পড়েছে।
দিলীপ ঘোষ অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয় হিন্দ বা জয় বাংলা বলতে বিজেপির আপত্তি নেই।
জয় বাংলা ও জয় শ্রী রাম নিয়ে দুই দলের লড়াই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া দিয়েছেন, আগে বাংলা যা ভাবত, ভারত ভাবত পরে। জয় শ্রী রাম গোটা দেশ দেখে নিয়েছে। এবার আসছে বাংলায়। নয়ের দশকে রাম মন্দির আন্দোলনেই জয় শ্রী রাম ধ্বনি উঠেছিল। আগে বাংলা কাউকে নকল করত না। জয় হিন্দ স্লোগানও আজাদ হিন্দ ফৌজের। তা অবশ্য স্বঘোষিত জাতীয়তাবাদীরা বলেন না। জয় বাংলা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্লোগান। মুজিবুর রহমান দিয়েছিলেন। এরা আসলে নকল করতে অভ্যস্ত।
এদিন নিমতায় মৃত দলীয় নেতার পরিবারকে দেখতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জয় বাংলা স্লোগান দিয়েছিলেন নজরুল। এটা ভাষার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশও স্লোগান দিয়েছিল। ২৪ ঘন্টা।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা