টেবিল-চেয়ার ছেড়ে মেঝেতে বসে খান, অগণিত উপকার পাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৫ ১৬ অক্টোবর ২০২২
একসময় বেশিরভাগ বাড়িতেই মেঝেতে মাদুর বিছিয়ে তাতে বসে থালা রেখে খাবার খাওয়া হতো। এমনকি অনুষ্ঠানেও মেঝেতে বসেই খেতেন অতিথিরা। কিন্তু এখন সেই চল নেই বললেই চলে। বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতেই টেবিল-চেয়ারে বসে খাওয়া হয়। কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে পুরোনো অভ্যাস ফেরানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাটিতে বাবু হয়ে বসে খাওয়ার ফলে স্বাস্থ্যের একাধিক উপকার হয়। জেনে নিন -
হজম ভালো হয়
মেঝেতে বসে খাওয়ার সময় আমরা যেভাবে হাঁটু ভাঁজ করে বাবু হয়ে বসি, সেটা হলো সুখাসনের ভঙ্গি। সুতরাং একই সময়ে বসা, খাওয়া ও যোগাসনও হয়ে যায়। এভাবে বসলে পেটের তলদেশে চাপ পড়ে এবং এই ভঙ্গি মানসিক উদ্বেগ থেকেও মুক্ত করে। এতে ভালো হজম হয়। এই অবস্থানে বসে আমরা খাওয়ার জন্য সামনের দিকে অনেকটা ঝুঁকি এবং তারপর খাবার গেলার জন্য সোজা হয়ে যাই। এভাবে ক্রমাগত করার ফলে আমাদের পেটের পেশীগুলো সক্রিয় হয়ে ওঠে এবং হজম শক্তি আরও ভালো করে।
ওজন কমায়
সাধারণত অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বাড়তে শুরু করে। ভেগাস নার্ভ মস্তিষ্কে সংকেত পাঠায় যে আপনি পরিতৃপ্ত হয়েছেন কি না বা আপনার পেট ভরেছে কি না। কিন্তু টেবিল-চেয়ারে বসে খেলে এই স্নায়ু ঠিকমতো কাজ করে না। ব্রেনে সংকেত পাঠাতে পারে না। আর এমনটা হওয়ার কারণে বেশি মাত্রায় খাওয়া হয়ে যায়। ফলে ওজন বাড়ে। খাওয়ার সময় মেঝেতে বসলে এই স্নায়ু ভালোভাবে কাজ করে। তাতে অতিরিক্ত খাওয়ার সুযোগ থাকে না।
ফ্লেক্সিবিলিটি উন্নত করে
এই অভ্যাস আমাদের শরীরকে আরও শক্তিশালী এবং ফ্লেক্সিবল করে তুলতে পারে। এতে পা, হাঁটু, নিতম্ব, কোমর, মেরুদণ্ড, বুক এবং গোড়ালি প্রসারিত করে। ফলে এই অংশগুলো আরও ফ্লেক্সিবল হয়। এভাবে বসার সময় হাঁটু যেভাবে বাঁকাতে হয়, তাতে হাঁটুর ভালো ব্যায়াম হয়। শরীরের নীচের অংশের গাঁটগুলো আরও সক্রিয় হয়ে ওঠে। ফলে কোনও ব্যথা বা বেদনা হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু চেয়ারে বেশিক্ষণ বসে থাকলে পিঠে, নিতম্বে ব্যথা হয় এবং সেগুলো শক্ত ও দুর্বল হয়ে পড়ে।
আয়ু বৃদ্ধি করে
ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, যারা ক্রস-লেগড পজিশনে বসেন এবং কোনও সাপোর্ট ছাড়াই উঠতে পারেন, তাদের অনেক দিন বাঁচার সম্ভাবনা বেশি থাকে। কারণ কোনও সাপোর্ট ছাড়াই নীচ থেকে উঠতে বেশ শক্তি এবং ফ্লেক্সিবিলির প্রয়োজন হয়।
রক্ত সঞ্চালন ভালো হয়
ভালো হজম হওয়ার জন্য শরীরে সঠিক রক্ত সঞ্চালন হওয়া খুবই প্রয়োজন। এই ভঙ্গিতে বসে থাকার ফলে শরীরের পেশী শক্তিশালী হয় এবং শরীরের রক্তসঞ্চালনও ঠিকমতো হয়।
হার্ট ভালো থাকে
তাছাড়া মাটিতে বাবু হয়ে বসলে শরীরে অক্সিজেন সরবরাহের পরিমাণও বেড়ে যায়। যার প্রভাব পড়ে সোজা হার্টের ওপর। হার্ট ভালো থাকে। মন ও শরীরকে শান্ত রাখে। আয়ুর্বেদ মতে, মেঝেতে বসে খাওয়ার ফলে মন এবং শরীর শান্ত হয়। আর ভালো হজমের জন্য শান্তিপূর্ণ মন অপরিহার্য।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















