টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৯ ২৩ জানুয়ারি ২০২৫
টেলিভিশন (টিভি) চ্যানেলে ঘণ্টায় ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে ‘জাতীয় সম্প্রচার কমিশন’ গঠনের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স সভাপতিকে বিবাদী করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে বিবাদীদের কাছে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। সেটি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তৈমুর আলম খন্দকার বলেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের নীতিমালা আছে। এ দিয়ে অনুষ্ঠান, সংবাদ, নাটক, আলোচনা ইত্যাদির মধ্যে প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের জন্য সময় নির্ধারণ করা আছে। কিন্তু বাংলাদেশে তা নেই। তাই চ্যানেল মালিকরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বিজ্ঞাপন প্রচার করেন। ফলেঅনুষ্ঠান উপভোগের পরিবর্তে দর্শক-শ্রোতাদের বিরক্তির সৃষ্টি হচ্ছে।
নোটিশে বলা হয়, এটি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে টেলিভিশন চ্যানেলে ঘণ্টাপ্রতি ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেয়াসহ ‘জাতীয় সম্প্রচার কমিশন’ গঠনের অনুরোধ জানানো হলো। তেমনটি করতে ব্যর্থ হলে বিষয়টি জনস্বার্থ বিবেচনায় প্রতিকারের জন্য উপযুক্ত আদালতের আশ্রয় নেয়া হবে।
২০১৪ সালের ৫ আগস্ট সরকার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ অনুমোদন করে। ওই নীতিমালার ৪.৫.১ অনুচ্ছেদে বলা হয়, বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা ও যৌক্তিক বিরতির সময়সীমা অনুসরণ করতে হবে।
নোটিশে উল্লেখ করা হয়, পরিতাপের বিষয় কোনো চ্যানেলই এই নীতিমালা অনুসরণ করে না। বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই। ফলে দর্শক-শ্রোতাদের ভোগান্তি বাড়ছে।
জাতীয় সম্প্রচার নীতিমালার ৬.১.১ অনুচ্ছেদে বলা হয়, আইনের মাধ্যমে স্বাধীন সম্প্রচার কমিশন গঠিত হবে। ৬.১.৩ অনুচ্ছেদে বলা আছে, এ কমিশন সম্প্রচারিত অনুষ্ঠান তথ্য ও বিজ্ঞাপন সংক্রান্ত মান সম্পর্কে জনগণের অভিযোগ গ্রহণ এবং তা নিষ্পত্তির ব্যবস্থা নেবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স