ট্রেনের ই-টিকিট সিস্টেমে সাইবার হামলা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৭ ২৬ মার্চ ২০২২
রেলের নতুন ই-টিকিটিং সিস্টেমে অচলাবস্থা তৈরি হয়েছে। টিকিট কাটার এ সিস্টেম তৈরি করা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সহজ জেভি’ বলছে, প্রথমদিনেই তারা সাইবার আক্রমণের শিকার হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ২৬ মার্চ সকাল ৮টা থেকে ই-টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু শুরুতেই ওটিপি, ওয়েবসাইট লোডিং ও সার্ভার সমস্যাসহ নানা জটিলতার কারণে টিকিট কাটতে পারছেন না যাত্রীরা। দুপুর সোয়া ৩টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইটটি কাজ করছিল না।
সহজ-এর জনসংযোগ বিভাগের ম্যানেজার ফরহাত আহমেদ বলেন, দ্রুততম সময়ের মধ্যে ই-টিকিটিং সিস্টেমটা সচল করতে আমাদের প্রকৌশলীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রকৌশলীরা অনলাইনে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে। তবে হামলাটি দেশ থেকে নাকি দেশের বাইরে থেকে হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।
ফরহাদ আহমেদ জানান, ‘শুধুমাত্র অনলাইনে এই অচলাবস্থাটা তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন স্টেশনে কম্পিউটারাইজ প্রোগ্রামে কোনো সমস্যা হয়নি। গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত আমরা দেশের ৭৭টা স্টেশনে কম্পিউটারাইজ পদ্ধতিতে প্রায় ৪১ হাজার টিকিট বিক্রি করেছি।’
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আমরা একটি নতুন কার্যক্রমে যাত্রা করেছি। যাত্রীদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে টিকিট বিক্রি করছি৷ যাত্রীদের সুন্দর সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।
২১ দিনে ট্রেন টিকিটিং সল্যুশন তৈরি করেছে সহজ
বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি আগামী পাঁচ বছরের জন্য ট্রেনের টিকিট বিক্রি ও পরিচালনা সংক্রান্ত চুক্তি সই করেছে সহজ জেভি-এর সঙ্গে। চুক্তি অনুযায়ী, চুক্তি সইয়ের দিন থেকে পরবর্তী ২১ কর্মদিবসের মধ্যে রেলের টিকিট পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যার হস্তান্তর করার কথা থাকলেও তা যথাযথভাবে হয়নি।
মূলত টেন্ডার অনুযায়ী, যেভাবে সবকিছু হস্তান্তর হওয়ার কথা ছিলো তা হয়নি। তবে দেশের সার্বিক কল্যাণে এবং রেলওয়ে টিকিট পরিচালনার কাজ চলমান রাখতে ওই একই ধরনের সল্যুশন তৈরি করেছে সহজ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ বছরের পুরোনো সমন্বিত টিকিটিং সিস্টেম বুঝে নেয়া ও তা নিয়ে কাজ করা, হার্ডওয়্যার ইন্সটল করা, টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য দেশের সর্বত্র ছড়িয়ে থাকা কর্মরত কর্মীদের দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দেয়া এবং রেলওয়ে টিকিট পরিচালনা সংক্রান্ত লজিস্টিক সামলানোর মতো কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে সহজ।
এর আগে রেলের টিকিট সিএনএসের নিজস্ব সাইটের মাধ্যমে বিক্রি হলেও এবার সরাসরি রেলওয়ের নিজস্ব সাইট (www.eticket.railway.gov.bd) থেকে টিকিট মিলবে। রেলওয়ের সাইট থেকে অনলাইনে টিকিট বিক্রিসহ ব্যবস্থাপনার দায়িত্বে সহজ লিমিটেডের নেতৃত্বে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। অনলাইন টিকিট সিস্টেমে ১০ বছরের বেশি সময় ধরে ১০ কোটিরও বেশি বাস ও লঞ্চ টিকিট পরিচালনা ও বিক্রি করার অভিজ্ঞতা রয়েছে সহজের।
এর আগে ১৪ মার্চ সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন রেলের টিকিটিং কার্যক্রম পরিচালনা করেছে সিএনএস লিমিটেড। গত ১৫ ফেব্রুয়ারি বেসরকারি প্রতিষ্ঠান সহজের সঙ্গে রেলওয়ে টিকেটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের চুক্তি হয়েছে।
তারা ২৬ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের কম্পিউটারাইজড টিকিটিংয়ের কাজ শুরু করবে। ২০ মার্চ পর্যন্ত সিএনএস লিমিটেড ট্রেনের কম্পিউটারাইজড টিকিটিং কার্যক্রম পরিচালনা করেছে। এরপর ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনএসের কাছ থেকে সবকিছু বাংলাদেশ রেলওয়ে বুঝে নেবে। এই সময়টাতে অনলাইন টিকিটিং কার্যক্রম বন্ধ থাকছে।
রেলওয়ে সূত্র মতে, বাংলাদেশ রেলওয়েতে ১৯৯৪ সালে কম্পিউটারভিত্তিক টিকেটিং সিস্টেম চালু করা হয়। প্রথম পর্যায়ে ২৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে টিকিট ইস্যু করা শুরু হয়। বর্তমানে ১০৪টি আন্তনগর ট্রেনের টিকিট ৭৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হচ্ছে
দৈনিক প্রায় ৯০ হাজার ও মাসিক প্রায় ২৭ লাখ যাত্রীর টিকিট কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হয়। এ সব টিকিটের ৫০ শতাংশ অর্থাৎ প্রায় ১৩ লাখ টিকিট অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ইস্যু করা হচ্ছে। সিএনএসের পর সহজ লিমেটডও মোট টিকিটের ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করবে।
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের


