ট্রেনের ২৫ শতাংশ টিকিট অনলাইনে, ২৫ শতাংশ কাউন্টারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৭ ১২ জানুয়ারি ২০২২
করোনা বিস্তার রোধে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ১৫ জানুয়ারি থেকে প্রতিটি আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী নেয়া হবে। অর্থাৎ মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিটের ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টারে পাওয়া যাবে।
রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, করোনাভাইরাস রোগের বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে সরকার কর্তৃক বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা রয়েছে।
যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন পরিচালনার ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে টিকিট বিক্রিতে কয়েকটি সংশোধন আনা হয়েছে। এগুলো হলো-
ক. যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি হবে।
খ. হ্রাসকৃত আসন সংখ্যার অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপ বা অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।
গ. আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
ঘ. রেলপথ মন্ত্রণালয় অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও ম্যানুয়াল অনুযায়ী কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সব ধরনের কোটা ব্যবস্থা রহিত করা হবে।
ঙ. রংকাউন্টারে টিকিট বিক্রি ও ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
চ. প্রচলিত নিয়ম অনুযায়ী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও রাত্রিকালীন বেডিং সরবরাহ করা হবে।
আদেশে আরও বলা হয়, সংশোধনীগুলো আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। এক্ষেত্রে বিভিন্ন সময়ে জারিকৃত টিকিট এবং স্বাস্থ্যবিধি পরিপালনের অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

