ঢাকা জেলায় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৬ ২৫ অক্টোবর ২০২৫
দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকা জেলা বাসিন্দাদের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার বলে তথ্য দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার ডিসিসিআই প্রকাশিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের ২০১১ সালের হিসাবকে ভিত্তি ধরে তারা ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয়ের এই হিসাব করেছে। চলতি বছরের মে মাসে ২০২৪-২৫ অর্থছরে মাথাপিছু আয় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮২০ ডলার হওয়ার তথ্য দেয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিবিএস।
সাময়িক এ হিসাবে প্রতিষ্ঠানটি বলছে, এক বছরের ব্যবধানে এ আয় বেড়েছে ৮২ ডলার, আগের ২০২৩-২০২৪ অর্থবছরে যা ছিল ২ হাজার ৭৩৮ ডলার। এর আগে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২০২১-২২ অর্থবছরে, ২ হাজার ৭৯৩ ডলার। দেশের মানুষের মাথাপিছু আয়ের তথ্য দিলেও জেলাভিত্তিক আয়ের হিসাব দেয় না প্রতিষ্ঠানটি।
এবার ঢাকা জেলার হিসাব তুলে ধরল ডিসিসিআই। ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক ‘ফোকাস গ্রুপ’ আলোচনায় প্রতিবেদনটি তুলে ধরা হয়। সেখানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। আর প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।
ব্যবসায়ীদের এই সংগঠনটির ভাষ্য, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক; আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে এখানে। ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে গবেষণা পরিচালনার তথ্য দিয়ে ডিসিসিআই বলছে, এতে ঢাকা জেলার বাণিজ্য কর্মকাণ্ড পরিবর্তন, খাতভিত্তিক অর্জন ও সর্বোপরি অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে গবেষণাটি পরিচালিত হয়েছে। এতে উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।ডিসিসিআই বলছে, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঘনবসতিপূর্ণ এ অঞ্চল থেকে।
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- গণভোটের সহজপাঠ
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা





