তারকারা সংসদ নির্বাচনে কে কত ভোট পেলেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৯ ৮ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শোবিজ অঙ্গন থেকে অংশগ্রহণ করেছিলেন একঝাঁক তারকা। যাদের মধ্যে অধিকাংশই পরাজয়ের মুখ দেখেছেন। তবে ভিন্ন চিত্রও রয়েছে। আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ বিজয়ী হয়েছেন। দু’জনের মধ্যে আসাদুজ্জামান নূর পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ফেরদৌস প্রথম সংসদ নির্বাচনেই বাজিমাত করেছেন।
বিজয়ী আসাদুজ্জামান নূর
পঞ্চমবারের মতো নীলফামারী-২ সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ৩৩৯। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
ফেরদৌস ৬৫ হাজার ভোটে জয়ী
প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেই জয়ের মালা গলায় পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার এই প্রার্থী পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
১০ হাজার ভোটও পাননি মাহিয়া মাহি
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বড় ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীকে তিনি ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। এই আসনে জিতেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। মোট এক লাখ তিন হাজার ৫৯২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯টি ভোট।
নৌকা প্রতীকে হারলেন মমতাজ
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ১৩৮টি ভোট।
নৌকার প্রার্থীর কাছে পাত্তা পাননি ডলি সায়ন্তনী
পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী হেরে গেছেন। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন এক লাখ ৬৫ হজার ৮৪২টি ভোট। ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র চার হাজার ৩৮২ ভোট, যা ফিরোজের মোট ভোটের ৩৭ ভাগের একভাগ।
আলোচিত হিরো আলম পেয়েছেন ২ হাজার ভোট
জামানত হারিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র দুই হাজার ১৭৫টি ভোট পেয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে স্থানীয়ভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮টি ভোট।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



