তারেক রহমানকে দেশে ফিরিয়ে বিচার করা হবে: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৯ ২২ ডিসেম্বর ২০১৮
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে।
তিনি বলেন, আল্লাহ্ যদি দিন দেয়, ওই সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়ে এসে বাংলাদেশে তার বিচারের রায় কার্যকর করব।
তারেক রহমানকে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতির মূল হোতা আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এটা রাজনীতি নয়। লন্ডনে বসে লাটাই ঘোরায় সে। ও একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তাকে আর খেলতে দেব না।
শেখ হাসিনা শনিবার বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণে এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী সকালে ওলি-আউলিয়াদের পুণ্যভূমি সিলেটে এসেই হযরত শাহজালাল (র:), হযরত শাহ পরাণ (র:) এবং হযরত গাজী বোরহান উদ্দিন (র:) এর মাজার জিয়ারত করেন। সেখানে কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ গ্রহণ করেন।
আদালত চলতি বছর ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ ২৪জনকে হত্যা এবং ৫শ’ মানুষকে আহত করার ঘটনার মূলহোতা হিসেবে তারেক রহমানকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া হাইকোর্ট তাকে অপর একটি দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করে।
২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে তারেক রহমান। মানুষ খুন করার অপরাধে সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিংয়ের জন্য সাজাপ্রাপ্ত, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারের অভিযোগে সাজাপ্রাপ্ত আসামী আজকে ফেরারি হয়ে বিদেশের মাটিতে বসে দেশের ভেতরে ষড়যন্ত্র করছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান সভাপতিত্বে সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম এবং মেজবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও কল্যাণ সম্পাদক সুজীত রায় নন্দী, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরী, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন বক্তব্য রাখেন।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

