ত্বক ও স্বাস্থ্য রক্ষায় তরমুজের ১০ গুণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৩ ৩০ এপ্রিল ২০২১
গ্রীষ্মকালে প্রায় প্রত্যেকে ঘরেই তরমুজ পাওয়া যায়। সুমিষ্ট রসালো ফলটির জনপ্রিয়তা বরাবরই। গ্রীষ্মকালীন ফলের শীর্ষে অবস্থানকারী তরমুজের স্বাস্থ্য উপকারিতা বহুল। শুধু স্বাস্থ্য নয়, ত্বকের যত্নেও এটি অত্যাধিক ফলপ্রসূ। ত্বক ও স্বাস্থ্য রক্ষায় তরমুজের ১০টি গুণ সম্পর্কে জেনে নিন-
১. ত্বকে মেছতা হলে সেটা থেকে রক্ষা পেতে নিয়মিত তরমুজ খাওয়ার অভ্যাস করুন। বিশেষজ্ঞরা বলেন, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা শরীরের ত্বকের জন্য খুবই উপকারি।
২. তরমুজ ত্বকের রোদে-পোড়া ও কালচে দাগ দূর করতে সাহায্য করে। তরমুজের রসকে বরফ করে সেটা স্কিনে আলতো করে ঘষতে পারেন। এছাড়া এর রসে কটন প্যাড ভিজিয়ে ত্বকের রোদে পোড়া জায়গায় দিয়ে ১০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে উঠিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩. স্পর্শকাতর ত্বকের যত্নেও তরমুজ ব্যবহৃত হয়! এর পিউরিতে নরম ফাইবার থাকে যা ডেড স্কিন দূর করে স্কিন পরিষ্কার করে এবং কালচে ভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাহলে জেনে নিন দুটো প্যাক সম্পর্কে-
* তরমুজের পিউরির সাথে সামান্য মধু মিশিয়ে মিক্সচারটি আস্তে আস্তে ঘঁষে ১৫ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* তরমুজের পিউরি নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য চিনি মিশিয়ে মিশ্রণটিকে স্কিনে আলতো করে ঘষে ১৫ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
৪. বিজ্ঞানীদের মতে, তরমুজে রয়েছে বিশেষ উপাদান যা হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়া এতে ভিটামিন এ-এর পাশাপাশি ভিটামিন সি, পটাশিয়াম ও কেরোটিন আমাদের দেহের কোলেস্টেরল কমিয়ে তুলতে সাহায্য করে। যার কারণে হৃদপিণ্ড সবসময় যেকোনো রকমের বিপদ-আপদ থেকে সুরক্ষিত থাকে।
৫. তরমুজে আছে অধিক পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের রেটিনার সুরক্ষিত রাখতে অধিক কার্যকর। এই উপাদানগুলো চোখের ছানি পড়তে বাধা সৃষ্টি করে। এ ফলের ভিটামিন এ চোখের জ্যোতি বাড়ায়।
৬. তরমুজে আছে অধিক পরিমাণে পানীয় উপাদান, যেগুলো কিডনির উপর চাপ কমিয়ে প্রসাবের জ্বালাপোড়া কমায়। তরমুজ কিডনি ও লিভার সুস্থ রাখতে অনেক উপকারি। যারা পানি কম খান, তাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকে। আবার যাদের পাথর হয়ে যায়, তারা এর ব্যথায় অনেক কষ্ট পান। ওরা যদি খাদ্যতালিকায় তরমুজ রাখেন, তাহলে ব্যথা থেকে কিছুটা উপকার পাবেন।
৭. তরমুজে আছে লাইকোপিন নামে এক ধরনের লাল উপাদান, যাতে রয়েছে অধিক পরিমাণে ক্যালসিয়াম। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দিন দিন দুর্বল হতে থাকে। তরমুজ তা হাড়ের গঠন সুস্থ ও মজবুত করতে খুবই সহায়ক।
৮. তরমুজে থাকা প্রচুর ক্যালসিয়াম ও পটাসিয়াম আমাদের দেহের ব্লাড প্রেশার নরমাল রাখে। তাই খাদ্যতালিকায় তাদের নিয়মিত তরমুজ রাখা উচিত যারা রক্তচাপের সমস্যায় ভোগেন।
৯. অনেক মানুষ বাত বা মাংসপেশির ব্যথায় ভোগেন অথবা ব্যয়ামের পর শরীরের ব্যথায় কষ্ট পান। এর থেকে বাঁচতে চাইলে প্রতিবার ব্যয়ামের পর অথবা ব্যয়াম করার কমপক্ষে আধা ঘণ্টা বা এক ঘণ্টা আগে তরমুজ খেলে এই ব্যথা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব।
১০. যাদের অনেক শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে, তারা খাদ্যতালিকায় নিয়মিত তরমুজ রেখে হাঁপানি প্রতিকার করতে পারেন। এছাড়া যাদের প্রচুর ঠাণ্ডা লাগার সমস্যা রয়েছে, তারা যদি নিয়মিত তরমুজ খান, তাহলে অ্যালার্জি প্রতিরোধ করা সম্ভব। কারণ এতে আছে প্রচুর ভিটামিন সি যা অ্যালার্জি বা হাঁপানি সারিয়ে তুলতে অনেক কার্যকর।
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- গণভোটের সহজপাঠ
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত





