দাঁত মজবুত রাখতে চাইলে এখনই ৭ অভ্যাস ছাড়ুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৩ ১৫ অক্টোবর ২০২২
ঝকঝকে মজবুত দাঁত কার না পছন্দ! এক গাল মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকে এই দাঁতের সারি। দাঁত শরীরের অতি প্রয়োজনীয় অংশ, যা খাবার চিবানো এবং খাবার হজমের প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। তবে আমাদের কিছু বদভ্যাসের কারণে দাঁত ও মাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দাঁত ক্ষয়, ক্যাভিটি, দাঁতের গোড়া দুর্বল হয়ে যাওয়া, অকালে দাঁত পড়ে যাওয়া, দাঁতের সেটিং নষ্ট হয়ে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই দাঁতের যথাযথ যত্ন নিতে এই ৭টি বদভ্যাস এখনই ত্যাগ করুন।
দাঁত ও মাড়িতে জোরে ব্রাশ করা
অত্যাধিক জোরে ব্রাশ করলে দাঁত ও মাড়ি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতানুসারে, শক্ত টুথব্রাশের ব্যবহার বা জোরে জোরে ব্রাশ করলে তা দাঁত ও মাড়ির ক্ষতি করে। তাই বিশেষজ্ঞরা নরম টুথব্রাশের ব্যবহার এবং আলতো করে ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকেন।
দাঁত দিয়ে নখ কাটা
মানসিক চাপ, নার্ভাসনেস, উদ্বেগ-উৎকণ্ঠা কিংবা স্বভাবগত কারণে অনেকেই দাঁত দিয়ে নখ কেটে থাকেন। তবে এই দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে, দাঁতে নখ কাটার ফলে চোয়ালের কর্মহীনতা হতে পারে। দাঁতেরও ক্ষতি করতে পারে। এই অভ্যাস রোধ করতে নখে নেলপলিশ লাগাতে পারেন।
বরফ চিবিয়ে খাওয়া
আমরা অনেকেই বরফ চিবোতে ভালোবাসি কিংবা কোনও ঠান্ডা শরবত খাওয়ার পর গ্লাসে পড়ে থাকা অবশিষ্ট বরফ চিবিয়ে খাই। আপনি হয়ত জানেন না, এটি দাঁতের মারাত্নক ক্ষতি করতে পারে। বরফ চিবানোর ফলে দাঁতের এনামেল বা প্রতিরক্ষামূলক স্তরের ক্ষতি হতে পারে।
দাঁত ক্লেঞ্চিং বা গ্রাইন্ডিং করা
অনেকেরই দাঁতে দাঁত দিয়ে পিষার অভ্যাস থাকে। বিশেষ করে অবচেতন মনে এইরকম প্রায়ই হয়ে থাকে। এর ফলে দাঁতের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া মাড়িতে ব্যথা কিংবা চোয়ালের গতিবিধি সীমাবদ্ধ হতে পারে।
তামাক ব্যবহার থেকে বিরত থাকুন
তামাক কিংবা সিগারেটের সেবন, দাঁত ও মাড়ির স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। তামাক ব্যবহারের ফলে মাড়ির রোগ, মুখে দুর্গন্ধ, শুষ্ক মুখ, দাঁতের ক্ষয় ও ওরাল ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
আঙ্গুল চোষা
এই অভ্যাসটি বাচ্চাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। আঙুল চোষা শিশুদের জন্য ভালো। কিন্তু পাঁচ বছর বয়সের পরেও এই অভ্যাসের ফলে দাঁতের গুরুতর সমস্যা হতে পারে। এই অভ্যাসটির কারণে দাঁতের সেটিং নষ্ট হতে পারে।
টুথপিক ব্যবহার করা
খাওয়ার পর অনেকেরই টুথপিক ব্যবহারের অভ্যেস লক্ষ্য করা যায়। বিশেষ করে দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে অনেকেই তা টুথপিক দিয়ে পরিষ্কার করতে পছন্দ করেন। তবে আপনি কী জানেন, এই টুথপিকের ব্যবহার দাঁতের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক? টুথপিক ব্যবহারের ফলে দাঁতের পাশাপাশি মাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















