ঢাকা, ২৩ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ৭ কার্তিক ১৪৩৩
good-food
৯৪০

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মোদি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ৩০ মে ২০১৯  

দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এতে দেশ বিদেশের প্রায় ৮ হাজার অতিথি অংশ নিয়েছেন।

১১ এপ্রিল শুরু হয় ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। ১৯ মে সপ্তম দফার ভোট দিয়ে এ পর্ব শেষ হয়।

২৩ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে বিপুল ভোটে জয়লাভ করে মোদির রাজনৈতিক দল বিজেপি।