নাইরোবির বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা, নিহত ২১
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৫ ১৭ জানুয়ারি ২০১৯
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ২১ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলার দুসিতডিটু হোটেলে ওই হামলার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আরও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
কেনিয়া সরকারের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদেনে বলা হয়, অন্তত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেডক্রস জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
সোমালিয়াভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
টানা ১৯ ঘণ্টার শ্বাসরূদ্ধ অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পাঁচ জঙ্গিকে 'দমনের' মাধ্যমে হোটেলটিকে জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু মুইগাই কেনিয়াত্তা।
২০১১ সালের অক্টোবরে সোমালিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠিয়েছিল কেনিয়া। এরপর থেকেই আল-শাবাবের লক্ষ্যে পরিণত হয় দেশটি।
গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে দুসিতডিটু হোটেলে হামলার পর ভেতর থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়।
কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোয়নেট তখন সাংবাদিকদের জানান, সশস্ত্র সন্ত্রাসীরা হোটেলটির ভেতরে অবস্থান নিয়ে আছে। বিশেষায়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করছেন।
দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, হোটেলটিতে নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। আমরা সব সন্ত্রাসীকে প্রতিহত করেছি।
হামলায় নিহতদের মধ্যে ১১ জন কেনীয়, একজন যুক্তরাষ্ট্রের ও একজন ব্রিটেনের নাগরিক। নিহত অন্য দু'জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ ও ছিন্নভিন্ন দেহ দেখা গেছে ৷
এরই মধ্যে কেনিয়ার কয়েকটি হাসপাতাল নাগরিকদের প্রতি আহতদের রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে ৷
ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্স নামে একটি হোটেল ছাড়াও ব্যাংক ও আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে ৷ হামলার পরপরই কমপ্লেক্সের বাইরের গাড়িগুলোতে আগুন দেখা যায় ৷ অগ্নিনির্বাপক কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷
অন্যদিকে টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের দৃশ্যসহ, সামরিক বাহিনীর তৎপরতা ও উদ্ধারকর্মী ও উদ্ধারকৃতদের নানারকম ছবি দেখা যায় ৷
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে আল শাবাব নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালায় ৷ দিনব্যাপী হামলা ও পাল্টা হামলার সে ঘটনায় ৬৭ জন নিহত হয় ৷
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















