‘নারী’র সংজ্ঞা ঠিক করে দিলেন ব্রিটিশ আদালত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩০ ১৭ এপ্রিল ২০২৫
নারীর আইনি সংজ্ঞা নির্ধারণ করে রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। আজ বুধবার এই রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, সমতা আইনে ‘নারী’ তারাই, যাদের জৈবিক লিঙ্গ নারী। অর্থাৎ জন্মসূত্রে বা শারীরিকভাবে যারা নারী, তাদেরকেই নারী হিসেবে সংজ্ঞায়িত করা হবে।
তবে আদালত বলেছেন, এই রায়ে ট্রান্সজেন্ডাররা কোনো সমস্যায় পড়বেন না। ২০১০ সালের আইনের কথাও এতে উল্লেখ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ট্রান্সজেন্ডাররা নারী হিসেবে পরিচিত হবেন না। সেক্ষেত্রে নারীদের জন্য যেসব পরিষেবা দেওয়া হয়, তারা সেগুলো পাবেন না।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক ট্রান্সজেন্ডার নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ ব্রিটিশ সুপ্রিম কোর্ট এই রায় ও নারীর সংজ্ঞা নির্ধারণ করে দিলেন। মামলার বিষয়বস্তু ছিল—জেন্ডার রিকগনিশন সার্টিফিকেটপ্রাপ্ত (জিআরসি) একজন ট্রান্স-নারী ব্রিটেনের ইকুয়ালিটি অ্যাক্টের অধীনে নারী হিসেবে বৈষম্য থেকে সুরক্ষা পাবেন কি না। জিআরসি হলো একটি আনুষ্ঠানিক নথি, যা ব্যক্তির লিঙ্গকে আইনি স্বীকৃতি দেয়।
এই মামলা ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে চলা বিতর্কের এক নতুন উদাহরণ। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে যায়। ‘ফর উইমেন স্কটল্যান্ড’ নামের এক অধিকার গোষ্ঠীর দাবি ছিল, সমতা আইনের অধিকার শুধু জন্মগত লিঙ্গের ওপর ভিত্তি করে দেওয়া উচিত। তারা স্কটল্যান্ড সরকারের একটি নির্দেশের বিরোধিতা করেছিল। এই নির্দেশনাটি ২০১৮ সালের একটি আইনের সঙ্গে দেওয়া হয়েছিল। আইনটির উদ্দেশ্য ছিল, সরকারি প্রতিষ্ঠানে নারী কর্মীদের সংখ্যা বাড়ানো।
স্কটল্যান্ডের মন্ত্রীরা বলেছিলেন, যেসব ট্রান্সজেন্ডার নারীর কাছে লিঙ্গ পরিবর্তনের সরকারি জিআরসি সনদ আছে, তারা আইনত নারী। এই ইস্যুতে স্কটল্যান্ডের একটি আদালতে ফর উইমেন স্কটল্যান্ড হেরে গিয়েছিল। এরপর তারা সুপ্রিম কোর্টে আপিল করে। গত নভেম্বরে সেই আপিলের পর এবার সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিলেন।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলছে, এই রায় সবার মধ্যে ‘স্পষ্টতা ও আত্মবিশ্বাস’ এনেছে। অন্যদিকে বিরোধী কনজারভেটিভরা এটিকে ‘কমন সেন্সের স্পষ্ট বিজয়’ বলে অভিহিত করেছে এবং সরকারকে বিদ্যমান নির্দেশিকা সংশোধন করার আহ্বান জানিয়েছে। তবে ব্রিটেনের শীর্ষ আদালত সর্বসম্মত রায় দেওয়ার পর অনেকেই উদযাপন করেছেন।
যুক্তরাজ্যে সুপ্রিম কোর্টের এই রায় এমন সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দিচ্ছে, এমনকি নারীদের খেলা থেকেও ট্রান্সজেন্ডারদের বাদ দিচ্ছে।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













