নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৬ ১২ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।”
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধিদলকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা এমন এক সময়ে এসেছেন যখন বাংলাদেশ একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।” কানাডিয়ান সংসদীয় ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধির দলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করে।
প্রধান উপদেষ্টা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য চলমান সংস্কার ও প্রস্তুতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি অবিচল সমর্থনের জন্য তিনি কানাডাকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আট বছর কেটে গেছে। রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান। এর কোনো বিকল্প নেই। প্রায় ১২ লাখ মানুষ এখানে বাস করছে। হাজার হাজার শিশু তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টতা ছাড়াই জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠছে - এবং তারা ক্ষুব্ধ। এখন আমরা আর্থিক কর্তনের মুখোমুখি হচ্ছি, যা এই সংকটকে আরও গুরুতর করে তুলছে।”
সিনেটর সালমা আতাউল্লাহজান জানান, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিবৃতি দেবেন এবং বাস্তুচ্যুত সম্প্রদায়কে সহায়তা করার জন্য কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। সিনেটর বলেন, “আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলে আসছি। উদ্বেগ গুরুতর। বিশ্বকে তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করতে হবে।”
রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত প্রচেষ্টার জন্য মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তিনি।
প্রতিনিধি দলে আরও ছিলেন কানাডিয়ান সংসদের সদস্য সালমা জাহিদ (স্কারবোরো সেন্টার-ডন ভ্যালি ইস্ট, লিবারেল), বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মন্ত্রীর সংসদীয় সচিব এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সমীর জুবেরী, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ (এইচসিইউএসএ) এর সিইও মাসুম মাহবুব, জেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও আহমেদ আত্তিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।
সমীর জুবেরী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বহুমুখীকরণে কানাডার আগ্রহের কথা উল্লেখ করে বলেন, ‘‘আমরা আমাদের বাণিজ্য বৈচিত্র্যকরণের জন্য কাজ করছি। বাংলাদেশ এবং কানাডার জনসাধারণের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি বাণিজ্য অংশীদারত্ব সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণের লক্ষ্যে এশিয়া সফর করেছেন।’’
সাক্ষাৎকালে উভয় পক্ষই পোশাক, কৃষি এবং অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্য সুযোগ নিয়ে আলোচনা করে বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডিয়ান বিনিয়োগ সম্প্রসারণের সুযোগের ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




