নির্বাচনের সীমানা চূড়ান্ত:৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৯ ৫ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানার পুনঃনির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। তবে এই পরিবর্তনের প্রভাব কমপক্ষে ৪৬টি আসনের ওপর পড়েছে।
ঢাকার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ছয়টি আসনে। ঢাকার মধ্যে ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। ঢাকা-২ আসনের মধ্যে কেরাণীগঞ্জ উপজেলার তাড়ানগর, কালাতিয়া, হজরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দি ও ভাস্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমীনবাজার, তেতুলজোড়া, ভার্কুতা ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা-৪ আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ এবং ৫৮ থেকে ৬১ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা-৫ আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ৪৮, ৪৯, ৫০, ৬২ থেকে ৭০ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে। ঢাকা-৭ আসনের সীমানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ থেকে ৩৩ এবং ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা-১০ আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ১৪ থেকে ১৮ এবং ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা-১৪ আসনের আওতায় ঢাকা উত্তর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়নকে রাখা হয়েছে।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাভার থানার বিরুলিয়া এবং বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ (কেরাণীগঞ্জ) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছিল। আপত্তি পর্যায়ে ভোটার সংখ্যা বিবেচনায় উপজেলাকে দুটি আসনে বিভক্ত করা বা সম্ভব না হলে সম্পূর্ণ সাভার উপজেলাকে একটি আসনে রাখা দাবিও উঠে। চূড়ান্ত তালিকায় বিরুলিয়া ইউনিয়নকে সাভার আসনের সঙ্গে ফেরত রাখা হলেও বনগাঁওকে ঢাকা-১৪ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
দোহার ও নবাবগঞ্জ আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর বলেছেন, ‘আমরা প্রথম দফায় ৬ হাজারের বেশি এবং দ্বিতীয় দফায় ১১ হাজার মানুষের স্বাক্ষরসহ দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে পুনঃনির্ধারিত সংসদীয় আসন পুনরুদ্ধারের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের আবেদন গ্রহণ করা হয়নি।’
বাগেরহাটে আসন সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করা হয়েছে। বর্তমানে বাগেরহাট-১ আসনের মধ্যে বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা, বাগেরহাট-২-এর মধ্যে ফকিরহাট, রামপাল ও মোংলা উপজেলা এবং বাগেরহাট-৩-এর মধ্যে কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা রাখা হয়েছে। এর আগে বাগেরহাট-১, ২, ৩ ও ৪ হিসেবে চারটি আসন ছিল।
গাজীপুর অঞ্চলে পাঁচটি আসন থেকে বৃদ্ধি পেয়ে ছয়টি করা হয়েছে। গাজীপুর-১-এর মধ্যে কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজীপুর-২-এর মধ্যে গাজীপুর সিটির ১ থেকে ৬ ও ১৩ থেকে ৩১ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। গাজীপুর-৩-এর মধ্যে শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজীপুর-৫-এর মধ্যে কালিগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটির ৪০ থেকে ৪২ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। গাজীপুর-৬-এর মধ্যে গাজীপুর সিটির ৩২ থেকে ৩৯ এবং ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে।
নারায়ণগঞ্জের আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা), নারায়ণগঞ্জ-৪ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলিরটেক এবং নারায়ণগঞ্জ-৫ নারায়ণগঞ্জ সিটির ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। মানিকগঞ্জ-২-এর মধ্যে সিঙ্গাইর, হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়াটিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত এবং মানিকগঞ্জ-৩-এর মধ্যে হাটিপাড়া ও ভাড়াটিয়া ইউনিয়ন ব্যতীত মানিকগঞ্জ সদর উপজেলা এবং সাটুরিয়া উপজেলা রাখা হয়েছে।
অন্যান্য জেলার যেসব আসনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, এরমধ্যে রয়েছে- পঞ্চগড়-১ ও ২, রংপুর-১ ও ৩, সিরাজগঞ্জ-১ ও ২, পাবনা-১ ও ২, সাতক্ষীরা-২, ৩ ও ৪, ফরিদপুর-২ ও ৪, শরিয়তপুর-২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ৬ ও ১০, নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করেছে। ৩০ জুলাই ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করা হয়। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
গত ২৭ আগস্ট চারদিনে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ১ হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি গ্রহণ করা হয়। ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পক্ষে রাখা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুসারে দেশের সব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারিত হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হবে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



