নিয়মিত শরীরচর্চা করলে যে ৮ উপকার মেলে!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৮ ১৯ মার্চ ২০২১
নিয়মিত শরীরচর্চা করলে হার্টের স্বাস্থ্যের তো উন্নতি ঘটেই, সেই সঙ্গে উচ্চ রক্তচাপের মতো রোগ ধারেকাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, যারা ইতিমধ্যেই এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতেও সময় লাগে না। ব্রিটিশ জার্নাল অব স্পোটস মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণাপত্র অনুসারে এমনটাই জানা যাচ্ছে।
তাই যাদের পরিবারে ব্লাড প্রেসারের মতো রোগের ইতিহাস রয়েছে, তারা দয়া করে প্রতিদিন একটু এক্সারসাইজ করতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, ব্রিটিশ গবেষকদের করা এই গবেষণায় দেখা গেছে; নিয়মিত শরীরচর্চা করলে যে কেবল ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে, এমন নয়; আরও একাধিক শাররিক উপকার পাওয়া যায়।
যেমন ধরুন-
এনার্জির ঘাটতি দূর হয়
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত শরীরচর্চা করলে দেহের প্রতিটি অংশে অক্সিজেন সমৃদ্ধি রক্তের প্রবাহ বেড়ে যায়। ফলে সার্বিকভাবে শরীর তো চাঙ্গা হয়ে ওঠেই, সেই সঙ্গে হার্ট এবং ফুসফুসের ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। ফলে এনার্জির ঘাটতি দূর হতেও সময় লাগে না। তাই দীর্ঘদিন যদি শরীর চাঙ্গা রাখতে হয়, তাহলে শরীরচর্চা করা মাস্ট!
অনিদ্রার সমস্যা দূরে পালায়
বেশিরভাগ দিনই কি রাত্রে ঠিকমতো ঘুম হয় না? তাহলে বন্ধু নিয়মিত একটু এক্সারসাইজ না করলে কিন্তু চলবে না। কারণ শরীরচর্চা করলে স্বাভাবিকভাবেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। সেই সঙ্গে এমন কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় যে রাত্রে ঘুম আসতে সময় লাগে না। আর ঠিক এই কারণেই তো ইনসমনিয়ার মতো সমস্যায় যারা ভুগছেন, তাদের নিয়ম করে শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
অস্টিওপোরোসিস মতো হাড়ের রোগ দূরে থাকে
বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, নিয়মিত মনিং ওয়াক অথবা দৌড়ানোর পাশাপাশি যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া যায়, তাহলে হাড়ের স্বাস্থ্যের উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে জয়েন্টের সচলতাও বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। ফলে স্বাভাবিকভাবেই বয়সকালে গিয়ে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে।
প্রসঙ্গত, কোনও কারণে যদি দৌড়াতে বা জোরে হাঁটতে না পারেন, তাহলেও কোনও চিন্তা নেই! ধীরে ধীরে হাঁটলেও সমান উপকার পাওয়া যায়।
মানসিক অবসাদ দূরে পালায়
এক্সারসাইজ করার সময় মস্তিষ্কে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যে কারণে মন-মেজাজ একেবারে চাঙ্গা হয়ে ওঠে। তাই এবার থেকে মন খারাপ করলেই কিছুটা সময় হাত-পা নেড়ে নেবেন। তাহলেই দেখবেন কেল্লাফতে!
স্মৃতিশক্তির উন্নতি ঘটে
বেশ কিছু গবেষণায় এ কথা প্রমাণিত হয়ে গেছে যে শরীরচর্চা করার সময় আমাদের মস্তিষ্কের হিপোকম্পাস অংশটির ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে চোখে পড়ার মতো। প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুসারে গত কয়েক বছরে আমাদের দেশে স্মৃতিলোপ বা ডিমেনশিয়ার মতো রোগের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে স্মৃতিশক্তিকে আগলে রাখাটা যে কতটা প্রয়োজনের, তা নিশ্চয় আর বলে দিতে হবে না।
মনোবল বৃদ্ধি পায়
এ কথার মধ্যে কোনও ভুল নেই যে নিয়মিত ৩০ মিনিট শরীরচর্চা করলে এনার্জির ঘাটতি দূর হয়। সেই সঙ্গে শরীর এবং মন এতটাই চনমনে হয়ে ওঠে যে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ফলে শুধু কর্মক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি যুদ্ধে সাফল্য় পেতে কোনও বাঁধারই সম্মুক্ষীন হতে হয় না।
ওজন নিয়ন্ত্রণে চলে আসে
অতিরিক্ত ওজন একেবারেই স্বাস্থ্যকর নয়। যেমনটা আপনাদের সবারই জানা আছে যে ওজন যত বাড়তে থাকে, তত রোগের ডিপো হয়ে ওটে আমাদের শরীরটা। তাই তো ওজন নিয়ন্ত্রণে রাখাটা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে শরীরচর্চার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। দেখা গেছে প্রতিদিন মাত্র ৩০ মিনিট শরীরচর্চা করলে দেহে জমে থাকা অতিরিক্ত ফ্যাট চোখে পড়ার মতো কমে যায়।
স্ট্রেসের মাত্রা কমে চোখে পড়ার মতো
কাজের চাপ তো আছেই। সেই সঙ্গে আরও নানা কারণে যেভাবে কম বয়সীদের জীবনে স্ট্রেসের মাত্রা বাড়ছে তা বাস্তবিকই ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই তো মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে সবধরনের চেষ্টা চালানো উচিত। না হলে কিন্তু বেজায় বিপদ বন্ধুরা! এখন প্রশ্ন হলো স্ট্রেসকে বাগে আনবেন কিভাবে? এক্ষেত্রে শরীরচর্চার কোনও বিকল্প হয় না বললেই চলে।
আসলে এক্সারসাইজ করার সময় মস্তিষ্কের ভেতরে নোরেপিরেফিরিন নামে এক ধরনের হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যে কারণে স্ট্রেস লেভেল কমতে শুরু করে। শুধু তাই নয়, শরীরচর্চার সময় ঘামের সঙ্গে রক্তে মিশে থাকা নানাবিধ টক্সিক উপাদানও বেরিয়ে যায়। এই কারণেও মানসিক চাপ অনেকটা কমে যায়।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















