পঞ্চগড়-বাংলাবান্ধা রেললাইন নির্মাণ শুরু আগামী বছর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৯ ৩০ ডিসেম্বর ২০২০
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের নকশা ও সমীক্ষা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নতুন এই রেলপথ নির্মাণে ব্যয় হবে প্রায় ২৭০০ কোটি টাকা। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পঞ্চগড়-বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় ৪৭ কিলোমিটার রেলপথে জগদল, ভজনপুর, তেঁতুলিয়া, তিরনইহাট ও বাংলাবান্ধায় স্টেশন নির্মাণ করা হবে। সেই সঙ্গে চারটি ব্রিজ ও ১৪টি কালভার্ট নির্মাণ করা হবে। এর আগে ৮৬০ হেক্টর জমি অধিগ্রহণ করবে রেল। বাংলাবান্ধা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে পঞ্চগড়ের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আসবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যসহ যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।
নূরুল ইসলাম সুজন আরো বলেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৮টি পয়েন্টে রেল যোগাযোগ বন্ধ ছিল ইতোমধ্যে পাঁচটি চালু করা হয়েছে। শিগগির বাকি তিন ইন্টারসেকশন পয়েন্টও চালু করা হবে। রেল যোগাযোগের সক্ষমতাকে কাজে লাগিয়ে রেল ব্যবস্থাকে ঢেলে সাজাতে সারাদেশে পরিকল্পিতভাবে আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে চলেছে সরকার।
সভায় রেল বিভাগের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথের নকশা ও বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


