পাকিস্তানকে ‘একঘরে করার’ হুমকি ভারতের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৯ ১৫ ফেব্রুয়ারি ২০১৯
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবারের ভয়াবহ গাড়িবোমা হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিকে আন্তর্জাতিক মহল থেকে সবদিক দিয়ে ‘পুরোপুরি একঘরে’ করে ফেলার হুমকি দিয়েছে নয়া দিল্লি।
শুক্রবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি বলেছেন, তার দেশ পাকিস্তানকে একঘরে করতে কূটনীতিকভাবে যা যা করা দরকার তার সবই করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর একথা বলেন জেটলি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানভিত্তিক জঙ্গিরা যত হামলা চালিয়েছে বৃহস্পতিবারের হামলাটিই তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হামলায় ৪৬ জন আধাসামরিক সেনা নিহত হয়।
হামলার সময় পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরপিএফ’ এর গাড়িবহরটি। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান তার দেশে ক্রিয়াশীল এ জঙ্গিগোষ্ঠীকে নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে নয়া দিল্লি। জইশ-ই-মোহম্মদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও চেয়ে আসছে তারা। জঙ্গিগোষ্ঠীটির নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসীর তালিকায় রাখতেও ভারত অনেক দিন ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চাপ দিয়ে আসছে।
নয়া দিল্লির এ ধরনের চেষ্টায় সব সময়ই বাধা দিয়ে আসছে চীন। নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের নিষেধাজ্ঞার চেষ্টাতেই সাধারণত বেইজিং ভিটো ক্ষমতা প্রয়োগ করে বলে জানিয়েছে বিবিসি।
অরুন জেটলি জানান, ভারত কাশ্মীরে ভয়াবহ এ হামলার জন্য পাকিস্তানকে জবাবহিদি করাতে বদ্ধপরিকর। ১৯৯৬ সালে দেশটিকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশনের’ তকমাও তুলে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ইসলামাবাদ কাশ্মীরে হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে এবং হামলা নিয়ে তাদের ওপর আসা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা