পানি পানের সঠিক নিয়ম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৬ ১৩ অক্টোবর ২০২২
শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি দিনে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। সঠিক পরিমাণে পানি পানের ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে, প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখে, শরীরের কোষগুলো শক্তিশালী করতেও কাজ করে। তাছাড়া শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ বের করে দিতে এবং শরীরে পুষ্টি বহন করতে পানির প্রয়োজন। শরীর সুস্থ রাখতে পানির প্রয়োজনতীয়তা বলে শেষ করা যাবে না।
আর পানি ঠিকমতো না পান করলেই শরীর সর্বদা দুর্বল, ক্লান্ত অনুভব হবে। বিভিন্ন রকম রোগ দেখা দেবে। তবে পানি পানেরও বেশ কিছু নিয়ম আছে। যেমন-তেমনভাবে পানি পান করলে স্বাস্থ্যের উপকারের পরিবর্তে অপকারই বেশি হবে। তাহলে জেনে নিন, পানি পান করার সঠিক নিয়ম-
১) বেশিরভাগ সময়ই আমরা বোতল বা গ্লাস থেকে ঢকঢক করে পানি পান করি। কিন্তু এটা একেবারেই সঠিক পদ্ধতি নয়। বরং গ্লাসে পানি নিয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে পান করা উচিত।
২) বোতল থেকে গব গব করে পানি পান করলে অনেক সময় পেট ফুলে থাকে। ফলে শরীরে অস্বস্তি হয়, কিছু খেতে ইচ্ছে হয় না। কিন্তু গ্লাসে চুমুক দিয়ে আস্তে আস্তে পানি পান করলে শরীর হাইড্রেট থাকে এবং কোনও অস্বস্তি অনুভব হয় না।
৩) বিশেষজ্ঞদের মতে, তাড়াহুড়ো করে কিংবা দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। এতে কিডনির সমস্যা হতে পারে, স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে, এমনকি আর্থ্রাইটিসেও ভুগতে পারেন। তাই এক জায়গায় বসে গ্লাসে পানি নিয়ে ছোট ছোট চুমুকে পান করার পরামর্শ দেয়া হয়। এতে স্বাস্থ্যের অনেক উপকার হয়।
৪) অনেকেরই ঠাণ্ডা পানি খাওয়ার অভ্যাস থাকে। বিশেষ করে গরমকালে সরাসরি ফ্রিজের পানি অনেকেই খান। কিন্তু এই অভ্যাস একেবারেই ভালো নয়। ঠাণ্ডা পানি আপনার ইন্দ্রিয়গুলিকে ধাক্কা দিতে পারে এবং পাচক রসকে মেরে ফেলতে পারে। এছাড়া ঠাণ্ডা পানি শরীরে বিভিন্ন অঙ্গে রক্ত চলাচলে বাধা দেয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে।
তাই রুম টেম্পারেচরে থাকা পানি পানই ভালো। প্রয়োজনে একেবারে হালকা গরম পানি পান করতে পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে, হজমশক্তি বাড়াতে এবং ব্যথা দূর করতে গরম পানি দারুণ কার্যকর। আর, যখনই তেষ্টা পাবে তখনই পানি পান করেন। অসুস্থ হলে আরও বেশি করে পানি পান করুন।
৫) খাবার খাওয়ার ৩০ মিনিট আগে পানি পান করুন এবং খাবার খাওয়ার ৩০ মিনিট পর পানি পান করুন। খাওয়ার পাতে পানি না খাওয়াই ভালো।
৬) সকালে ঠাণ্ডা পানি একেবারেই পান করবেন না। বরং হালকা গরম পানি খান। আপনি চাইলে লেবু ও মধু মিশিয়ে হালকা গরম পানি পান করতে পারেন। এতে পেটের চর্বি কমে এবং স্থূলতা কমাতে সাহায্য করে। তাছাড়া সকালে উঠেই অনেকটা পানি পান করে নেবেন না। কারণ, রাতের খাবারের পর অনেকক্ষণ পেট খালি থাকে। তাই ঢক ঢক করে একগাদা পানি পানে সমস্যা হতে পারে।
৭) একসঙ্গে অনেকটা পানি পান করে ফেলবেন না। এতে গা-গোলানো ভাব হতে পারে। ভরা পেট বা খালি পেট, এই দুই সময়েই একবারে অনেকটা পানি পানে বমি হয়ে যেতে পারে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










