পান্তা ভাত: যেভাবে খেলে মিটবে পুষ্টির ঘাটতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৮ ১৩ মে ২০২৬
শুকনো লঙ্কা পোড়া, কাঁচা পেঁয়াজ আর নুন। পান্তা ভাতের সঙ্গে এগুলো চা-ই চাই। আবার কারও কারও পছন্দ চপ মাখা কিংবা রকমারি ভর্তা। গরমের দিনে এগুলোই যেন অমৃত খাবার। আর এখন আবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
দগ্ধ দিনে প্রাণ জুড়ানো পান্তা ভাতই কমাবে হিট স্ট্রোকের ঝুঁকি। পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়ের মতে, এই খাবার শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি কমায়। কিন্তু সঠিক উপায়ে না খেলে শরীরে পুষ্টির ঘাটতিও তৈরি হতে পারে।
হিট স্ট্রোকের ঝুঁকি কমায়
পান্তা ভাত ঠান্ডা। এটি খেলে শরীরের শীতল ভাব অনুভব করা যায়। ঈশানী বলেন, ‘এই খাবারে জলের পরিমাণ বেশি। তাই শরীরে তরলের ভারসাম্যও বজায় রাখে পান্তা ভাত’। উপরন্ত পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়ামের মতো উপাদান মেলে। এগুলো ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। সব মিলিয়ে শরীরকে হাইড্রেট ও ঠান্ডা রাখে পান্তা ভাত। এই খাবার খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে।
পেটেরও যত্ন নেয় পান্তা ভাত
বাঙালির কাছে পান্তাভাতের চেয়ে আরামদায়ক খাবার খুব কমই আছে। ঈশানী জানিয়েছেন, এই মরশুম সুস্থ থাকতে দিনে একবেলা পান্তা ভাত খেতে পারেন। ঈশানী বলেন, ‘পান্তা ভাত নরম। তাই এই খাবার সহজপাচ্য। তা ছাড়া ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হয় পান্তা ভাত। তাই অন্ত্রের স্বাস্থ্যের জন্যও এটি উপযোগী।’ গ্রীষ্মকালে পেট ঠান্ডা রাখতে এই খাবারের জুড়ি মেলা ভার।
পুষ্টির ঘাটতিও মেটে
পান্তা ভাতের সঙ্গে সাধারণত কাঁচা পেঁয়াজ-কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ মাখা আর নুন ইত্যাদি থাকে। এই খাবার শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটালেও সব সময়ে পুষ্টির ঘাটতি মেটায় না। ঈশানী জানিয়েছেন, যে কোনও মিলে পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট থাকা জরুরি। কিন্তু পান্তা ভাতে সব পুষ্টি সমান মাত্রায় থাকে না। তাই একটানা পান্তা ভাত খেলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে।
পান্তা ভাতের সঙ্গে কী কী খেলে পুষ্টি ঘাটতি হবে না?
ঈশানীর কথায়, ‘ব্যালান্সড ডায়েটের অংশ নয় পান্তা ভাত। শুধু পান্তা ভাত খেলে চলবে না। তার সঙ্গে প্রোটিনও পাতে রাখতে হবে।’ অনেকেই পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া খান। এটি প্রোটিনের ঘাটতি মেটায়। আবার বাংলাদেশে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পান্তা খাওয়ার চল রয়েছে। ‘সুষম আহারের কথা মাথায় রেখে পান্তার সঙ্গে অল্প শাকসব্জি, মাছ বা ডিম, ডালের ভর্তা বা বড়া যোগ করতে পারেন,’ বক্তব্য পুষ্টিবিদের।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী