পুতিনের সঙ্গে আমার সাক্ষাতের আয়োজন চলছে: ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৩ ১০ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের আয়োজন চলছে। তবে এই সাক্ষাৎ কবে হবে তা নিয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো রিসোর্টে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চান। আমরা এটি আয়োজন করছি।
তবে রুশ সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেনি।
আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। এরপরই ইউক্রেনে যুদ্ধের অবসান আলোচনা করার অঙ্গীকার করেছেন। কিয়েভকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
ট্রাম্প বলেন, রাষ্ট্রপতি পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। উনি বলেছেন এই যুদ্ধ শেষ করতে হবে।
সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগকে ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। কেলগ গত বছরের এপ্রিলে এক গবেষণাপত্রে একটি কর্মপ্রক্রিয়া বর্ণনা করেন। যেখানে তিনি আলোচনা করেন, কীভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে।
পত্রটিতে কেলগ প্রস্তাব করেন, ইউক্রেনকে শুধু তখনই আরো মার্কিন সহায়তা পাওয়া উচিত, যদি তারা মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণ করে। যদি মস্কো অংশগ্রহণ অস্বীকার করে, তাহলে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের সহায়তা চালিয়ে যেতে হবে।
নভেম্বরে ট্রাম্পের নির্বাচনি বিজয়ের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি বিশ্বাস করেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় যুদ্ধটি অন্যথায় যত সময় লাগতো তার চেয়ে তাড়াতাড়ি শেষ হবে।
তাছাড়া তাদের ‘গঠনমূলক ফোনালাপ’ হয়েছে বলেও জানান জেলেনস্কি। তবে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে কোনো দাবি জানিয়েছেন কিনা তা জানাননি ট্রাম্প।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







