প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৭ ২৪ আগস্ট ২০২৬
দেশের সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগে গতি বাড়ছে। প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষার্থী এবং পথশিশুদের জন্য চালু করা বিশেষ সুবিধার ব্যাংক হিসাব বা ‘নো-ফ্রিল অ্যাকাউন্টে’ (এনএফএ) আমানত জমার পরিমাণ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংকগুলোতে মোট নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ১১৯টিতে। এসব হিসাবে পুঞ্জীভূত আমানতের পরিমাণ পৌঁছেছে ৯০ হাজার ১০১ কোটি ৩৭ লাখ টাকায়।
এর মধ্যে ১০, ৫০ ও ১০০ টাকার প্রারম্ভিক জমায় খোলা প্রান্তিক মানুষের মূল হিসাবের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ৮৯৭টি। গত প্রান্তিকের তুলনায় এই হিসাব সংখ্যা ০.৭৯ শতাংশ এবং বার্ষিক ব্যবধানে ২.৯৩ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিক শেষে এসব মূল হিসাবে মোট জমার স্থিতি দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯০৯ কোটি ২৩ লাখ টাকা।
কৃষক ও সামাজিক সুরক্ষার জয়জয়কার
১০ টাকায় খোলা এসব হিসাবের মধ্যে সবচেয়ে বড় অংশ দখল করে আছে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীরা। মোট ব্যাংক হিসাবের ৩৬.৭৮ শতাংশ বা ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৭৯৮টি অ্যাকাউন্ট তাদের। এসব হিসাবে জমা রয়েছে ২১ হাজার ৪০ কোটি ২৩ লাখ টাকা।
এর ঠিক পরেই রয়েছে কৃষকদের অবস্থান। মোট অ্যাকাউন্টের ৩৬.৩৩ শতাংশ বা ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৮৫৯টি হিসাব কৃষকদের। তবে জুন প্রান্তিকে কৃষকদের অ্যাকাউন্টে জমার পরিমাণ ১০.৩৫ শতাংশ কমে ৭ হাজার ৭৭৫ কোটি ৬৯ লাখ টাকায় নেমেছে।
এছাড়া অতিদরিদ্রদের ৩৫ লাখ ১০ হাজার ২৯২টি হিসাবে আমানত ৫.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২২ কোটি ৮০ লাখ টাকায়। তৈরি পোশাক খাতের শ্রমিকদের খোলা ১৩ লাখ ৩ হাজার ৮০১টি অ্যাকাউন্টে জমার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৫ কোটি ৮ লাখ টাকা।
ব্যাংকগুলোর অবস্থান ও আমানতের দখল
প্রান্তিক জনগোষ্ঠীর এসব ব্যাংক হিসাব পরিচালনায় একক প্রাধান্য বজায় রেখেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। মোট অ্যাকাউন্টের ৫০.২৮ শতাংশ (১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৪২২টি) এবং মোট আমানতের ৬১.৩৭ শতাংশ (৩৩ হাজার ৬৯৬ কোটি ৪১ লাখ টাকা) রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে।
একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ ২৩.৪০ শতাংশ হিসাব খুলে শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি। এরপরেই অবস্থান করছে বাংলাদেশ কৃষি ব্যাংক (১৬.৫৮ শতাংশ) ও অগ্রণী ব্যাংক (১৪.৩২ শতাংশ)। আমানত সংগ্রহের ক্ষেত্রে আবার ৩১.৩১ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, আর সোনালী ব্যাংকের সংগ্রহে রয়েছে ২৮.৫৪ শতাংশ আমানত।
জামানতবিহীন ঋণ ও রেমিট্যান্স
স্বল্প আয়ের নো-ফ্রিল হিসাবধারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার আবর্তক পুনঃঅর্থায়ন তহবিল চালু রয়েছে। এই স্কিম থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯৭ জন গ্রাহককে মোট ৯ হাজার ৭২৬ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, এই ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহকদের মাঝে বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে।
অন্যদিকে, এই বিশেষ হিসাবগুলোর মাধ্যমে প্রবাসীরা বৈধ পথে ৮ হাজার ৩৫৪ কোটি ২৫ লাখ টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন।
স্টুডেন্ট ব্যাংকিং ও পথশিশুদের সঞ্চয়
নতুন নির্দেশনার পর শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসাব বা স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। জুন প্রান্তিক শেষে শিক্ষার্থী অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৫৯ হাজার ৬১৫টিতে, যেখানে আমানতের পরিমাণ ৩৫ হাজার ১৮৮ কোটি ৭৬ লাখ টাকা। স্টুডেন্ট ব্যাংকিংয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর আধিপত্য স্পষ্ট; তাদের অধীনে রয়েছে মোট জমার ৮১.৩৮ শতাংশ। সর্বোচ্চ ১৬ লাখ ২৩ হাজার ৬১৭টি হিসাব খুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সর্বোচ্চ ৯ হাজার ৪২ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।
পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও কর্মজীবী শিশুদের আর্থিক নিরাপত্তায় কাজ করছে ১৮টি বাণিজ্যিক ব্যাংক। ৪৯টি এনজিওর সহায়তায় খোলা পথশিশুদের ৪০ হাজার ৬০৭টি হিসাবে জমা হয়েছে প্রায় ৩৩ লাখ ৭৭ হাজার টাকা। এই উদ্যোগে এককভাবে সর্বোচ্চ ৩৬ হাজার ৬৩টি হিসাব খুলেছে অগ্রণী ব্যাংক পিএলসি।
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান







