ফর্সা হওয়ার উপায় রান্নাঘরেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৭ ১৫ জানুয়ারি ২০২১
উজ্জ্বল ফর্সা ত্বক কে না চায়? এ যেকোনও মেয়ের স্বপ্ন। কিন্তু সবার গায়ের রঙ সমান হয় না। তবে শ্বেতশুভ্র ত্বক পাওয়া খুব কঠিন বিষয় নয়। আমাদের ফর্সা হওয়ার রহস্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নাঘরেই।
সেখানে কাজ করতে করতেই পেয়ে যাবেন উজ্জ্বল হওয়ার উপকরণ। এজন্য শুধু কিছু রান্নার সামগ্রী হাতে তুলে নিতে হবে। এরপর সেগুলোর পারফেক্ট কম্বিনেশন করতে হবে। একেকটি উপাদান মিশিয়ে তৈরি করতে হবে ফর্সা ত্বকের জাদুকাঠি।
আমাদের মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই ফর্সা হতে বা ব্রণ ফুঁসকুড়ির সমস্যা মেটাতে কখনই কেমিক্যাল সামগ্রী ব্যবহার করা উচিত নয়। এতে উপকারের চেয়ে অপকারই হয় বেশি।
তাৎক্ষণিক সুরাহা হলেও দীর্ঘকালীন মেয়াদে ত্বকে কালচে দাগ পড়ে। এছাড়া সময়ের আগেই চামড়ায় বলিরেখা দেখা দেয়, ত্বক ফ্যাকাসে ও নির্জীব হয়ে যায়।
তাই সবসময় ভরসা করুন প্রাকৃতিক উপকরণে। আর তা হাতের সামনে থাকলে তো কথায় নেই। ফর্সা হওয়ার জন্য রান্নাঘরের যে যে উপাদান কাজে লাগাতে পারেন-
দুধ
কাঁচা দুধ ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ঘুম থেকে উঠে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। একটি তোয়ালে দিয়ে মুছুন। এরপর এক টুকরো তুলোয় কাঁচা দুধ নিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রত্যেক দিন নিয়ম করে এটা করুন। দ্রুত ফল পাবেন।
আলু
আলু ভালো করে গ্রেট করুন। এর সঙ্গে ১ চামচ মিল্ক পাউডার মেশান। এ মিশ্রণ মুখে ও গলায় ভালো করে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রঙ উজ্জ্বল করার পাশাপাশি কালচে দাগ, ছোপও দূর করে।
বেসন
ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে এটি। ২ চামচ বেসন, ১ চামচ দই, ১/২ চামচ লেবু এবং কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে মিশ্রণ তৈরি করুন। সেটি মুখে গলায় এমনকি হাতে ও পায়ে লাগাতে পারেন। লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
লেবু
এটি অর্ধেক করে কাটুন। এবার এ কাটা লেবু চিনিতে ডোবান। লেবুর গায়ে চিনি লেগে যাবে। এরপর এটা দিয়ে মুখে স্ক্রাব করুন। চটজলদি উপকার পাবেন।
হলুদ
১ চামচ হলুদ, ১ চামচ ওটমিল গুঁড়া, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ মধু দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
পেঁপে
পাকা পেঁপে ও মধু একসঙ্গে মিশিয়ে মাখলে তা প্রাকৃতিকভাবে ত্বককে ব্লিচ করে। মুখের দাগ, ছোপ দূর করে। ত্বকের রঙ হালকা হয়।
জিরা
এক বোতল পানি একটি অ্যালিমুনিয়ামের পাত্রে নিন। এতে ৬ টেবিল চামচ জিরা দিন। এ পানি ভালো করে ফুটিয়ে নিন। পানির রঙ বদলালে চুলা বন্ধ করুন। ঠাণ্ডা হলে এ পানি বোতলে ভরে রেখে দিন। প্রতিদিন সকালে তা দিয়ে মুখ ধুলে নিমিষে উপকার পাওয়া যাবে।
ডাব
ডাবের পানি ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। এ দিয়ে মুখ ধুলে ত্বকের রঙ হালকা হয়। নিজেকে ফর্সা দেখায়।
ডিম
ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। ফেটানো হয়ে গেলে এ সাদা অংশ মুখে লাগান ভালো করে। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
শশা ও পুদিনা
শশা, আলু ও পুদিনা পাতার রস সমপরিমাণে মেশান। এ মিশ্রণ মুখে ও গলায় ভালো করে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















