ফ্যাটি লিভার নির্মূল বিশেষ খাদ্যাভ্যাসে, কী সেটি? কী কী খেতে হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৩ ১ সেপ্টেম্বর ২০২৫
ঘরে ঘরে আতঙ্ক ছড়াচ্ছে ফ্যাটি লিভার। অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এই স্বাস্থ্য সমস্যায়। অবশ্য তার জন্য আমরা নিজেরাই দায়ী। রোজকার খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুডের প্রতি আসক্তি, অতিরিক্ত কাজের চাপের মতো নানা কারণেই মেদ জমছে লিভারে। লিভারে ফ্যাট বা চর্বি কিন্তু হুট করে হয় না। দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন একটু একটু পরে লিভারের ক্ষতি করে।
এই অসুখের প্রথম ধাপ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সঠিক সিদ্ধান্ত না নিলে যা পরবর্তীতে লিভার সিরোসিসের মতো জটিল রোগের কারণ হতে পারে। লিভারে সহজে মেদ জমলেও তা সহজে অপসারণ করা যায় না। এজন্য নিয়ম মেনে খাওয়াদাওয়া, শরীরচর্চা করতে হয়। সাম্প্রতিক কিছু গবেষণার ফল বলছে, বিশেষ এক খাদ্যাভ্যাস মেনে চললে ফ্যাটি লিভার নির্মূল হতে পারে। একে ‘নন-অ্যালকোহলিক স্টিয়েটোহেপাটাইটিস’ বা ‘ন্যাশ’ ডায়েট বলে।
ন্যাশ ডায়েট
ন্যাশ বলতে ফ্যাটি লিভারের সবচেয়ে বিপজ্জনক পর্যায়কে বোঝানো হয়। এটি হলে লিভারে ভয়ানক প্রদাহ শুরু হয়, লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে। কমে যায় বিপাকক্রিয়ার হার। লিভারের এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ (ম্যাশ)। প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা না পড়লে লিভার সিরোসিস, লিভার ক্যানসার, এমনকি লিভার বিকল হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে।
নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল। এগুলোকে একসঙ্গে মেটাবলিক সিনড্রোমও বলা হয়। পরিসংখ্যান অনুযায়ী, যাদের মেটাবলিক সিনড্রোম রয়েছে, তাদের ফ্যাটি লিভারের রোগ হওয়ার ঝুঁকি ৫০ থেকে ৬০ শতাংশ বেশি। এই কারণেই ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি।
কতটা উপকারি?
‘আমেরিকান লিভার ফাউন্ডেশন’ এবং ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’ থেকে প্রকাশিত গবেষণাপত্রে লেখা হয়েছে, ‘ন্যাশ’ ডায়েট বলতে মূলত ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসকে বোঝানো হয়। এই ডায়েটে ভাজাভুজি, মসলাদার খাবারের কোনো জায়গা নেই।
কী খাবেন, কী খাবেন না?
ন্যাশ ডায়েটে দানাশস্য, টাটকা ফল ও সবজি, নানা ধরনের বাদাম ও বীজ, স্বাস্থ্যকর ফ্যাট, বিভিন্ন রকম মাছ খেতে পারবেন। এই ডায়েটে মাংস কম খাওয়ার সুযোগ রয়েছে। বিশেষত রেড মিট একবারেই খাওয়া যাবে না। খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে প্রক্রিয়াজাত খাবার। রান্না করতে হবে অলিভ অয়েলে।
তবে সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে অলিভ অয়েলে রান্না করা সহজ নয়, সে ক্ষেত্রে অলিভ অয়েলের বিকল্পে সামান্য ঘি বা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করতে পারেন। দানাশস্য হিসেবে খেতে পারেন ডালিয়া, কিনোয়া, ওটস। ময়দার বদলে রাগি বা মিলেট, জোয়ার, বাজরার রুটি খেতে পারেন। মসলার মধ্যে জিরা, জোয়ান, জায়ফল ও জয়িত্রী উপকারী। এগুলো প্রদাহনাশক।
ভূমধ্যসাগরীয় এলাকায় মরসুমি সবজি ও ফল বেশি খাওয়া হয়। স্বাস্থ্যকর ফ্যাটের জন্য খেতে পারেন বাদাম ও নানা ধরনের বীজ (যেমন সূর্যমুখী, তিসির বীজ)। এছাড়া বিভিন্ন রকম ডাল, ছোলা, রাজমা রাখতে পারেন রোজকার খাদ্য তালিকায়। এই ধরনের ডায়েটে চর্বি জাতীয় খাবার, চিনি ও কোনোরকম প্রক্রিয়াজাত খাবার খাওয়া চলবে না। খাবারে তেলের পরিমাণ রাখতে হবে খুব সামান্য।
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর









